Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাতৃভাষা- মাতৃদুগ্ধ, সাঁওতালি ভাষায় শপথ নিলেন বীরবাহা হাঁসদা

‘আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে’, হ্যাঁ এই গানই বুঝিয়ে দেয় ভাষার অধিকার। ছবিটা রাষ্ট্রপুঞ্জের নয়। তবে রাজভবনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে’, হ্যাঁ এই গানই বুঝিয়ে দেয় ভাষার অধিকার। ছবিটা রাষ্ট্রপুঞ্জের নয়। তবে রাজভবনের। এদিন নিজের মাতৃভাষায় শপথ গ্রহণ করলেন বীরবাহা হাঁসদা (BIRBAHA HANSDA)। একদিকে যখন তিনি মাতৃভাষায় শপথগ্রহণ করছেন তখন হাসছে জঙ্গলমহল। এই হাসি ভাষার গর্বের।

সাঁওতালি চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে তাঁর জনপ্রিয়তা কম নয়। আর এই দিন তিনি শপথ নিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে। এতদিন তিনি ছিলেন বন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় আজ রাজভবনে শপথ নিলেন ৯ জন। তার মধ্যে নতুন মুখ ৮ জন।

এদিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২ জন। একজন বীরবাহা হাঁসদা। অন্যজন বিপ্লব রায়চৌধুরী। বিপ্লব পাঁশকুড়া পূর্বের বিধায়ক। বীরবাহা ঝাড়গ্রামের বিধায়ক। এর আগে বীরবাহা সামলেছেন বন ও ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00