Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাইকের সঙ্গে লরির ধাক্কায় মৃত এক! বিক্ষোভ স্থানীয়দের

ডালখোলা থানার কলেজ মোর ৩৪ নম্বর জাতীয় সড়কে বাইক ও লরির সংঘর্ষে মৃত এক

Share:

নিজস্ব প্রতিনিধি: ডালখোলা থানার কলেজ মোর ৩৪ নম্বর জাতীয় সড়কে বাইক ও লরির সংঘর্ষে মৃত এক। আহত এক। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম উনসা (৫৫)। বাড়ি ডালখোলা থানার মহম্মদ পুর এলাকায়।

ডালখোলা থানার কলেজ মোর এলাকায় কোনও কাজে এসেছিলেন ওই ব্যক্তি। কাজ সেরে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে পিছন দিক আসা একটি লরি বাইকে ধাক্কা মারলে লরির সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনায় গুরুতর জখম হয় এক জন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য করনদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছেন।

খবর শুনেই ছুটে আসে মৃতের আত্মীয় স্বজনেরা এবং মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করে মৃতের আত্মীয় স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ও মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00