Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাঙড়ে সন্ত্রাস নিয়ে আইএসএফকে কটাক্ষ সায়নীর  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ অর্থাৎ সপ্তম দফায় লোকসভা নির্বাচন শুরু হতেই ভাঙড়ে উঠে এসেছে অশান্তির নানা চিত্র । তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে ছড়িয়েছে উত্তেজনা। আর তাতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় একজন তৃণমূল কর্মীর মাথা ফেটে গিয়েছে। এই নিয়ে মুখ খুললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

শনিবার সকালে বাড়ির সামনের কালী মন্দিরে পুজো দিয়ে ভোটদান পর্ব সারেন জোড়াফুল শিবিরের প্রার্থী। এরপরেই ভাঙড় উত্তেজনা প্রসঙ্গে সায়নী বলেন, ‘আইএসএফ হল ইন্ডিয়ান সন্ত্রাসবাদী ফ্রন্ট। ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই এমন ধরনের ঘটনা ঘটাচ্ছে।‘ রাতভর ভাঙরের বিভিন্ন জায়গায় বোমাবাজিরও অভিযোগ উঠেছে। বোমাবাজি ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে আতঙ্ক। পরিস্থিতি ঠান্ডা করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 

উল্লেখ্য, ভোটের ভাঙড় মানেই অশান্তির চেনা ছবি। সপ্তম দফা  ভোটের দিন সকালেও বদলাল না ভাঙড়ের চিত্র। শনিবার সকালেই আইএসএফ-তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল। অন্যদিকে, আইএসএফের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।    

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00