Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী ২ বছরে রাজ্যে ৫০০টি Custom Hiring Center ও ১৫০০টি Farm Machinery Hub

আগামী ২ বছরে ৪৫০ কোটি টাকা ব্যয়ে রাজ্যে ৫০০টি Custom Hiring Center ও ১৫০০টি Farm Machinery Hub নির্মাণ করতে চলেছে মমতার সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবর্তনের পরে বাংলার কৃষকদের(Farmers of Bengal) আয় বাড়াতে বিশেষ ভাবে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সূত্রেই যেমন এসেছে কৃষকবন্ধু প্রকল্প, তেমনি এসেছে বাংলা শস্য বিমা যোজনা। এসেছে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও আলু কেনার কর্মসূচিও। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার নজর দিয়েছে বাংলার শাকসবজি, আনাজপাতি বিদেশের বাজারে বেশি মাত্রায় রফতানির সুযোগ খুলে দিতে। আর সেই কারণেই রাজ্যের কৃষি দফতর আগামী ২ বছরে ৪৫০ কোটি টাকা ব্যয়ে রাজ্যে ৫০০টি Custom Hiring Center ও ১৫০০টি Farm Machinery Hub নির্মাণ করতে চলেছে। এরফলে প্রযুক্তির ব্যবহারে কৃষিকাজ অনেকটাই সহজ হয়ে যাবে। ড্রোন দিয়ে কীটনাশক ছড়ানো হোক বা যন্ত্র দিয়ে চারা রোপণ থেকে ফসল তোলা, এমনকী ধান-গমের মতো ফসল স্বয়ংক্রিয় পদ্ধতিতে ঝাড়ানোর কাজ — সবই যন্ত্র দিয়ে করা সম্ভব হবে। একই সঙ্গে কৃষকেরা ন্যায্য মূল্যে কৃষি সংক্রান্ত যন্ত্র ভাড়া নিতে পারবেন।

বিদেশের বাজারে বাংলার শাকসবজি, আনাজপাতির বেশ ভালই চাহিদা ও কদর আছে। কিন্তু সমস্যা হচ্ছে, সেখানে জোর দেওয়া হচ্ছে Organic পদ্ধতিতে উৎপাদিত ফসলের ওপর। আর সেখানেই মার খাচ্ছেন বাংলার কৃষকেরা। কেননা Organic পদ্ধতিতে চাষবাস করা যেমন খরচ সাপেক্ষ তেমনি উন্নত মানের কৃষি সরঞ্জাম কেনাও বেশ ব্যয় সাপেক্ষ। সেই টাকার জোর বাংলার কৃষকদের না থাকায় তাঁরা প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছেন। এই ছবিটাই বদলাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের কৃষি দফতর ৪৫০ কোটি টাকা খরচ করে রাজ্যে ৫০০টি Custom Hiring Center ও ১৫০০টি Farm Machinery Hub নির্মাণ করবে। এরফলে বাংলার কৃষকেরা সাধ্যের মধ্যেই উন্নত মানের কৃষি সরঞ্জাম ভাড়া নিতে পারবেন। কেউ চাইলে সরঞ্জাম ভাড়া দেওয়ার ব্যবসা করতেও পারবেন। তাতে নিয়ে ছোট কৃষকরা লাভবান হতে পারেন। আবার কোনও চাষি বা সংগঠন Farmers Producer Organization বা FPO গড়ে নিজেরাই তা বিক্রি করতে পারে। প্রতি ক্ষেত্রে রাজ্য সরকার ৪০-৮০ শতাংশ ভর্তুকি দেবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০১৪ সাল থেকেই বাংলার বুকে Custom Hiring Center তৈরিতে উদ্যোগী হয়েছে। এ পর্যন্ত রাজ্যে ২২৮টি Custom Hiring Center খোলা হয়েছে। এই সেন্টারগুলিতে ট্রাক্টর থেকে শুরু করে Power Tiller, Solar Pump, মিনি ডাল মিল, তেল মিল, বীজ ড্রিল, Thresher, Sprayer, Combine Harvester এবং Rotavator থাকে। কৃষকরা সেগুলি ন্যায্য মূল্যে ভাড়া নিতে পারেন। এ ধরনের একটি সেন্টার তৈরি করতে ৪০ লক্ষ টাকা খরচ হয়। তার মধ্যে ১৬ লক্ষ টাকা সরকারি ভর্তুকি হিসাবে মিলবে। আর বাকি অর্থের সংস্থান হয় ব্যাঙ্ক ঋণের মাধ্যমে। কেউ ব্যক্তিগত ভাবে এমন কেন্দ্র তৈরি করলেও এই সুবিধা পাবেন। সেখান থেকেই সরকার-নির্ধারিত মূল্যে বিভিন্ন যন্ত্রপাতি ভাড়ায় নিতে পারবেন কৃষকেরা। পাশাপাশি ছোট এলাকার জন্য তৈরি করা হচ্ছে Farm Machinery Hub। সেখানেও কৃষি সরঞ্জাম ভাড়ায় মিলবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00