Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হালকা বৃষ্টি, সঙ্গে কুয়াশা, পারা নামাবে রাত থেকেই

২৭ জানুয়ারি থেকে বঙ্গে ফের শীত অনুভূত হবে। তবে জাঁকিয়ে শীত আদৌ আর পড়বে কিনা তা নিয়ে আবহাওয়াবিদরা জোর গলায় কিছু বলতে পারেননি। বরঞ্চ তাঁদের ধারনা সাময়িক ভাবে ৩-৪ ডিগ্রি পারা পতন ঘটলেও শীতের কামড় এবার আর সেভাবে দেখা যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় কাটতে শুরু করে দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। আর তার জেরে মঙ্গলবার থেকেই বাংলায় বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। যদিও বাড়তে চলেছে কুয়াশার দাপট। একই সঙ্গে এদিন রাত থেকেই বাংলা জুড়ে পারা পতন শুরু হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি নামতে পারে বলে জানিয়েছেন তাঁরা। তবে মধ্য মাঘে পারদ পতন হলেও তা খুব বেশি দিন স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহবিদরা। বরং এই দফাই শীতের শেষ কামড় কিনা, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এদিন দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি গাঙ্গেয় বঙ্গ শুকনোই থাকবে। তবে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় আরও দিন দুয়েক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সেখানেও পারদ পতন শুরু হবে। মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মনে করা হচ্ছে এই সর্বনিম্ন তাপমাত্রাই আগামী ২৪ ঘন্টার মধ্যে ১৩ ডিগ্রির আশেপাশে নেমে যাবে। এদিন সকালেই কলকাতা তো বটেই জেলায় জেলায়ও ঘন কুয়াশার চাদর দেখা গিয়েছে। দৃশ্যমানতা কার্যত ১০০ মিটারেরও কমে নেমে যায় বেশ কিছু এলাকায়। কলকাতা বিমানবন্দরে এদিন সকাল ৭টায় দৃশ্যমানতা ১০০ মিটারে নেমে আসে। দৃশ্যমানতা কম থাকার কারণে ধীরগতিতে চলছে বিমান ওঠানামা। বিমানবন্দরের রানওয়েতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম আলো। তবে বিমান পরিষেবা পুরোপুরি ব্যাহত না হলেও বেশ কয়েকটি বিমান দেরিতে চলছে বলে জানা গিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই ধরনের কুয়াশার দাপটা আগামী ৩দিন তো বটেই এক সপ্তাহ পর্যন্ত দেখা যেতে পারে। তবে সব জায়গাতেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত কেটে যাবে। বৃষ্টির জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি হয়ে গিয়েছে। তার জেরেই কুয়াশার এহেন দাপট।  

এদিকে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় আগামিকাল দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ জানুয়ারি থেকে বঙ্গে ফের শীত অনুভূত হবে। তবে জাঁকিয়ে শীত আদৌ আর পড়বে কিনা তা নিয়ে আবহাওয়াবিদরা জোর গলায় কিছু বলতে পারেননি। বরঞ্চ তাঁদের ধারনা সাময়িক ভাবে ৩-৪ ডিগ্রি পারা পতন ঘটলেও শীতের কামড় এবার আর সেভাবে দেখা যাবে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00