Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩০ এপ্রিলের মধ্যে সব পুরসভার ভোট, আদালতে জানাল রাজ্য

তবে এক সঙ্গে নাকি দফাওয়ারি ভোট হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের ৩০ এপ্রিলের মধ্যে রাজ্যের যে সব পুরসভার ভোট বকেয়া রয়েছে, সেখানে ভোট প্রক্রিয়া সেরে ফেলা হবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এ কথা জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তবে এক সঙ্গে নাকি দফাওয়ারি ভোট হবে, তা নিয়ে উচ্চবাচ্য করেননি তিনি।

এদিন সকালে রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরসভার ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করার পরেই, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। জবাবে প্রধান বিচারপতি জানান, ‘দুপুর একটা নাগাদ এ বিষয়ে বক্তব্য শুনবেন।’ দুপুরে বিজেপির আইনজীবী অভিযোগ করেন, ‘মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট বিজ্ঞপ্তি জারি হবে না বলে আদালতের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। অথচ পুরভোট সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা সত্বেও তড়িঘড়ি করে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এটা আদালত অবমাননারই সামিল।’

বিজেপির আইনজীবীর বক্তব্য খারিজ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ‘আদালতের কাছে জমা দেওয়া হলফনামাতেই বলা হয়েছিল ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট করাতে চায় কমিশন। কলকাতায় যেহেতু সিংহভাগ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে, তাই এখানে প্রথমে ভোট করে করোনা সংক্রমণ যাচাই করে নিতে চাইছে রাজ্য সরকার। আগামী ৩০ এপ্রিলের মধ্যে রাজ্যের বাকি ১১৭টি পুরসভার বকেয়া ভোটও করিয়ে নেওয়া হবে।‘

দু’পক্ষের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি বিজেপির আইনজীবীকে এ বিষয়ে নতুন করে আবেদন জমা দিতে বলেন। পূর্ব নির্ধারিত সময় মেনে সোমবার পুরভোট নিয়ে মামলা শুনবেন বলে জানান। আর এতেই কার্যত হতাশ হয়ে পড়েন রাজ্য বিজেপির নেতারা। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের এমন অবস্থানকে দুর্বোধ্য বলে কটাক্ষ করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00