Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নজরে Civil Service, আগ্রহী পড়ুয়াদের প্রশিক্ষণের Team গড়ল রাজ্য

প্রত্যেকটি জেলায় কর্মরত IAS, IPS, WBCS ও WBPS অফিসারদের নিয়ে তৈরি করা হচ্ছে ১৫ জনের বিশেষ Team। এমনই নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবর্তনের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বার বার জানিয়ে এসেছেন যে বাংলা(Bengal) থেকে Civil Service পরীক্ষায় চট করে কেউ বসতে চায় না। এমনকি বসলেও চট করে তাঁরা সাফল্য পায় না। রয়েছে পর্যাপ্ত প্রশিক্ষণেরও অভাব। আর সেই সবের জন্য বাঙালি IAS বা IPS অফিসার যেমন চট করে পাওয়া যায় না তেমনি WBCS ও WBPS’র ক্ষেত্রেও অবাঙালিদের ভিড় বাড়ছে। এই ছবিটা বদলাতেই মুখ্যমন্ত্রী একাধিক পদক্ষেপ করেছেন। সম্প্রতি তাঁর সরকার সিদ্ধান্ত নিয়েছে Civil Service পরীক্ষায় আরও বেশি পড়ুয়াদের সুযোগ করে দিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সেই সিদ্ধান্ত মোতাবেক স্কুল-কলেজ থেকেই এ ব্যাপারে আগ্রহী পড়ুয়াদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। শুধু তাই নয়, জেলায় জেলায় বিভিন্ন স্কুল-কলেজে Civil Service পরীক্ষার জন্য প্রশিক্ষণের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় স্কুল-কলেজে হবে Civil Service Exam Coaching বা প্রশিক্ষণ। তার জন্য প্রত্যেকটি জেলায় কর্মরত IAS, IPS, WBCS ও WBPS অফিসারদের নিয়ে তৈরি করা হচ্ছে ১৫ জনের বিশেষ Team।

আরও পড়ুন ছটের পুজো করা যাবে না, কিন্তু যজ্ঞ করা যাবে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার যে Team গড়ে দিয়েছে তা নির্দিষ্ট জেলায় গিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের কোচিং, প্রশিক্ষণ এবং Civil Service পরীক্ষায় বসার জন্য অনুপ্রেরণা জোগাবে। গরমের ছুটির পর স্কুল খুললেই স্কুল কলেজে এই প্রশিক্ষণের কাজ শুরু করবেন বিভিন্ন জেলার অফিসাররা। প্রত্যেকটি জেলার টিমে কোন কোন অফিসাররা থাকবেন তার তালিকা শনিবারের মধ্যেই চেয়ে পাঠিয়েছে নবান্ন। ওয়াকিবহাল মহলের মতে, এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা, যাঁদের মেধা থাকা সত্ত্বেও নামী দামি প্রতিষ্ঠানে পড়ার সুযোগটুকু হয় না। সঠিক গাইডেন্সের অভাবে তাঁরা পিছিয়ে পড়েন। যদিও এই উদ্যোগ বিভিন্ন জেলার অফিসাররা এর আগেও নিয়েছে। এখনও বেশ কিছু জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেটরা নিজেদের উদ্যোগে এমন ক্লাস নেন। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার আবেদনকারীদের সহায়তার জন্য বিনা পয়সায় কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে সেই ২০১৬ সাল থেকে। জঙ্গলমহল এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং ক্লাস শুরু করে জেলা প্রশাসন। তবে থেকেই চলছে এই ব্যবস্থা। এরকম ফ্রি কোচিং থেকে লাভবান হয়েছেন বহু মেধাবী পড়ুয়া।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00