Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশে প্রথম, পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে রাস্তা মমতার বাংলায়

পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের বুকে একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি রাস্তা চালু হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্লকের মধ্যে প্রথমবার, জেলার মধ্যেও প্রথমবার। বাংলাতে প্রথম, দেশেও প্রথম। পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি রাস্তা চালু হয়ে গেল। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার রায়না-২ ব্লকের বুকে একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তা চালু হয়ে গেল। জেলা প্রশাসনের দাবি, দেশে প্রথমবার এধরনের রাস্তা তৈরি হল। আরবের দেশগুলিতে এমন রাস্তা দেখা যায়। দেখলে মনে হবে সবুজের বুক চিরে চলে গিয়েছে নীল রঙের পিচ রাস্তা। কালো পিচের রাস্তা তীব্র গরমে ফেটে যায়। পিচ গলে যায়। কিন্তু প্লাস্টিক মিশিয়ে তৈরি এই নীল রাস্তা বেশি টেকসই হবে। সাধারণ রাস্তার থেকে দুই বা তিনগুণ বেশি সময় পর্যন্ত টিকবে। জল জমার প্রবণতাও থাকবে না। দূষণও কম হবে। এধরনের রাস্তা দেখতেও সুন্দর।

আরও পড়ুন ITI ও Diploma কলেজ পড়ুয়াদের জন্য চাকরির ব্যবস্থায় রাজ্য

পূর্ব বর্ধমান জেলা সূত্রে জানা গিয়েছে, রায়না-২ ব্লক ও খণ্ডঘোষ ব্লকের মধ্যেকার সংযোগকারী এই রাস্তা পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি হয়েছে। প্লাস্টিকের সামগ্রী দিয়ে রাজ্যে আগেও রাস্তা তৈরি হয়েছে। কিন্তু এই রাস্তার বিশেষত্ব হল পিচের ওপর নীল কোটিং দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সফল হলে অন্যান্য এলাকাতেও এধরনের রাস্তা তৈরি করা হবে। ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করেই এই রাস্তা তৈরি করা হচ্ছে। ২২ লক্ষ ৯৪ হাজার টাকা খরচ করে টেকসই এই রাস্তাটি তৈরি করা হয়েছে। এই রাস্তা নির্মাণের জন্য রাজ্য অর্থ কমিশন থেকে ১৪ লক্ষ ৯৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল। পঞ্চায়েত নিজস্ব তহবিল থেকে ৮ লক্ষ টাকা দেয়। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বিভিন্ন জায়গায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরিতে জোর দেওয়া হয়েছে। প্লাস্টিক থেকে দূষণ যাতে না ছড়ায়, সেই কারণেই এই ধরনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00