Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হার অনিবার্য বুঝে এবার পুরভোট পিছোনের আর্জি বিজেপির

সূত্রে জানা গিয়েছে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় গেরুয়া শিবিরের নেতারা জানতে পেরেছেন, চার পুরসভাতেই কার্যত মুখ পুড়তে চলেছে বিজেপি। আসানসোল ভিন্ন আর কোথাও বিজেপি দুই অঙ্কের আসনও পাবে না। তাই মুখ বাঁচাতে এখন ভোট পিছিয়ে দেওয়ার আর্জি বঙ্গ বিজেপির।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে তাঁরা হুঙ্কার দিয়েছিলেন ‘আবকে বার ২০০ পার’। জনতা তাঁদের দৌড় থামিয়ে দিয়েছিল ১০০’র অনেক আগেই। কলকাতার পুরভোটে তাঁরা শ্লোগান তুলেছিলেন, ‘এবার বিজেপি’। জনতা তাঁদের আসন কমিয়ে দিয়েছে। ৭ থেকে গেরুয়া শিবিরের আসন কমে হয়েছে ৩। আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪টি পুরনিগমে রয়েছে নির্বাচন। এই ৪টি পুরনিগম হল – বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি। এই ৪ শহরেই যে গেরুয়া শিবির মুখ থুবড়ে পড়তে চলেছে তার আগাম আভাস মিলতেই এখন বঙ্গ বিজেপি নেতৃত্ব দাবি তুলেছেন ওই পুরভোট অন্তত একমাস পিছিয়ে দিতে হবে। তবে তাঁরা মুখে স্বীকার করছেন না, যে তাঁরা ভোটে গোহারান হারের আশঙ্কা করেই এই আর্জি জানাচ্ছেন। বরঞ্চ তাঁদের দাবি, কোভিডের সংক্রমণ ঠেকাতে তাঁরা পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছেন। অথচ এই বিজেপিই গত দুই বছর ধরে একের পর এক মামলা ঠুকে গিয়েছে পুরভোট করানোর আর্জি নিয়ে। অথচ যখন ভোট হচ্ছে তখন তাঁদের আর্জি ভোট পিছিয়ে দেওয়া হোক।

শুক্রবার বঙ্গ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, ‘রাজ্যে কোভিডের সংক্রমণ দৈনিক এখন ১৫ হাজারের ওপরে চলে গিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী সবাইকে বাড়ির বাইরে বার হতে বারণ করছেন। এই অবস্থায় আমরা আর্জি রাখছি চার পুরসভার ভোট অন্তত একমাস পিছিয়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। এই অবস্থায় কীভাবে ভোট হবে। মানুষ যদি নিজের বাড়ি থেকেই বার হতে না পারেন তাহলে ভোট দেবেন কীভাবে। প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের দেখা পাচ্ছেন না। তাই আমরা পুরভোট একমাস পিছিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছি।’ সূত্রে জানা গিয়েছে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় গেরুয়া শিবিরের নেতারা জানতে পেরেছেন, চার পুরসভাতেই কার্যত মুখ পুড়তে চলেছে বিজেপি। আসানসোল ভিন্ন আর কোথাও বিজেপি দুই অঙ্কের আসনও পাবে না। বিজেপির তাই এহেন অবস্থানকে কটাক্ষ হেনেছেন তৃণমূল সাংসদ সেখেন্দুশেখর রায় বলেছেন, ‘বিজেপি ভোটে হারবে বলেই এখন ভোট পিছোনোর কথা বলছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00