Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ বহু

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ বহু । ৫০জন হাসপাতালে ভর্তি ।উত্তর ২৪ পরগনার বসিরহাট (Bashirhat)মহকুমার মিনাখা ব্লকের মধ্য চৈতল একটি বিদ্যালয় ঘটনা । খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ পড়ুয়া, এলাকার বাসিন্দারা সহ প্রায় ৫০ জন। গত বুধবার সরস্বতী পুজোর শেষে বিকেলের দিকে পূজোর প্রসাদ খায় ও লুচি আলুর দম খাওয়ানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। তারপর থেকেই জ্বর ,পায়খানা ,বমি উপসর্গ নিয়ে অসুস্থ হতে থাকে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার মানুষেরা।

যারা যারা এই বিদ্যালয়ে থেকে প্রসাদ ও খিচুড়ি এবং লুচি, আলুর দম খেয়েছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়ছে। চারটে স্তরের মধ্য দিয়ে চিকিৎসা ব্যবস্থা শুরু করেছে মিনাখা গ্রামীণ হাসপাতালে (Minakha Hospital)চিকিৎসকেরা। এলাকায় মেডিকেল টিমের ও ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল অফিসার শুভ বাগচী বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। আমরা ইতিমধ্যে মেডিকেল ক্যাম্প করেছি গ্রামে। দ্রুত সুস্থ হয়ে উঠবে। প্রসাদ খেয়ে ডায়রিয়া মত হয়েছে শিশুদের। খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। ইতিমধ্যে এই প্রসাদের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গবেষণাগারে।

এদিকে,অসুস্থ বাম নেতাকে দেখতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সাংসদ অর্জুন সিং।দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ভাটপাড়া পুরসভার(Bhatpara Municipality) ১০ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীর বাসিন্দা বর্ষীয়ান বাম নেতা দিলীপ ভট্টাচার্য। অসুস্থ বাম নেতাকে দেখতে শুক্রবার হাসপাতালে আসেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh)। হাসপাতালে তিনি বাম নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অসুস্থ বাম নেতার উন্নত চিকিৎসার প্রয়োজনে সর্বোতভাবে সহযোগিতার আশ্বাস দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00