Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন বছরে নারী নির্যাতন রুখতে বারাকপুরে শুরু হল টিম ‘উইনার্স’- এর পথচলা

‘দ্য উইনার্স’ টিম গঠন করে আগেই নজির  গড়েছিল কলকাতা পুলিশ। এবার একই পথে হাঁটল বারাকপুর পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বাসিন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নারী নির্যাতন রুখবে এবার টিম উইনার্স। বারাকপুর পুলিশ কমিশনারেটের (Police Commissionerate) তৎপরতায় তৈরি হয়েছে এই মহিলা পুলিশের দল। পথ চলা শুরু হয়েছে নতুন বছরের প্রথম দিন থেকেই। প্রসঙ্গত, নারীদের সুরক্ষায় এর আগে এই ধরণের দল গঠন করেছিল কলকাতা পুলিশ। রাজ্য জুড়ে নারী নির্যাতন রুখতে উদ্যোগী হয়েছে পুলিশ (Police) প্রশাসন। এবার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে গেল বারাকপুর। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বাসিন্দারা।  

পয়লা বৈশাখে দক্ষিণেশ্বর মন্দির থেকেই যাত্রা শুরু হল উইনার্সের। জানা গিয়েছে, মহিলা সুরক্ষায় সদা তৎপর এই মহিলা পুলিশ বাহিনীর সদস্য ২১ জন। সমগ্র শিল্পাঞ্চল জুড়েই টহলদারি চালাবে এই দল। বিভিন্ন শিক্ষা ও প্রতিষ্ঠানের সামনে এবং জনসমাগম কম- এমন অঞ্চলে থাকবে তুলনামূলক বেশি নজরদারি। ইভটিজিং, ছিনতাই, শ্লীলতাহানি রুখতে সবসময় তৎপর থাকবে এই দল। শুধু নারী সুরক্ষাই নয়, বিশেষ নজর থাকবে শিশু সুরক্ষার দিকেও।

জানা গিয়েছে, নারী বা শিশু নির্যাতনের ঘটনা ঘটলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রমিলা বাহিনী। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে জানানো হবে থানাতেও। পুলিশের এই পদক্ষেপে খুশি এলাকার বাসিন্দারা। ‘দ্য উইনার্স’ টিম গঠন করে আগেই নজির  গড়েছিল কলকাতা পুলিশ। এবার একই পথে হাঁটল বারাকপুর পুলিশ। প্রসঙ্গত, দেশের মেট্রো শহরগুলির মধ্যে নারী সুরক্ষায় এগিয়ে কলকাতা। রাজ্য জুড়েও নারী সুরক্ষা বজায় রাখতে তৎপর রাজ্য সরকার ও প্রশাসন।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00