Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মিছিলে পা মেলালেন আইনজীবীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: বাংলাদেশের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর আদালতের বিজেপি আইনজীবী সেল – এর বিক্ষোভ মিছিল বের হয়। ব্যারাকপুর আদালতের(Barrackpore Court) সামনে থেকে শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করার কথা থাকলেও তার আগেই পুলিশ তাদের আটকে দেয়।সেখানেই তারা বিক্ষোভ প্রদর্শন করেন।বাংলাদেশে অশান্তির পরিস্থিতি ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে, জাতীয় পতাকা অবমাননা ও হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বারাকপুর আদালত চত্বর থেকে বারাকপুর পুলিশ কমিশনারের অফিস পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করে বারাকপুর আদালতের একাংশের আইনজীবীরা।

মিছিল শেষে তারা পুলিশ কমিশনারের অফিসে ডেপুটেশন জমা দেন।অন্যদিকে,বাংলাদেশে ঘুরতে গিয়ে বেলঘড়িয়ার(Belgharia) কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর ৩৫ নম্বর সোনার বাংলার বাসিন্দা সায়ন ঘোষ তার বাড়িতে প্রথমে সকালবেলায় যান ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি শুভঙ্কর সরকার ।আর তারপরেই দুপুরবেলায় বাংলাদেশে ঘুরতে গিয়ে আক্রান্ত হওয়া সায়ন ঘোষের বাড়িতে যান বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং । দীর্ঘক্ষণ সায়নের সাথে কথা বলেন। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন এবং জানেন তারপরে তার বাবার সাথে কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকার এবং সব রকমের সাহায্য করার কথা জানান। এরপরে অর্জুন সিং তার বাড়ি থেকে বেরিয়ে যান।

এদিকে,ঘরের ভিতর থেকে এক ব্যক্তির পচা  দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার ফুলিয়ায়(Fulia)। এলাকাবাসী সূত্রের খবর ওই ব্যক্তির নাম রতন দাস তিনি বাড়িতে একাই থাকতেন তবে তার স্ত্রী এবং পুত্র বেশ কিছুদিন আগে তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। সেই কারণেই ভিক্ষাবৃত্তি করে নিজেই জীবন যাপন করতেন ওই ব্যক্তি। কিছুদিন আগে রোগগ্রস্ত হয়ে ফুলিয়া হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন মৃত ওই ব্যক্তি। এরপর বাড়ি আসার পর তাকে সেরকম ভাবে দেখা যায়নি কিন্তু আজ এলাকাবাসী পচা দুর্গন্ধ পেয়ে তার বাড়ির দিকে যেতেই দেখেন ঘরে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে তার মৃতদেহ। ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকদের। এরপর শান্তিপুর থানার পুলিশ এবং ফুলিয়া ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। যদিও ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ।তাই ময়নাতদন্তর রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাবে না বলেই খবর পুলিশ সূত্রে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00