Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বারাসতে কালীপুজোর ভিড়ে কড়া নজরদারির ব্যবস্থা প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর চব্বিশ পরগনার বারাসতের বিখ্যাত কালী পূজা উপলক্ষে লক্ষ লক্ষ দর্শনার্থী বারাসতে যান। জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, দর্শনার্থীদের যাতে আসতে কোন রকম অসুবিধা না হয় তার জন্যই আজ বুধবার সন্ধ্যায় বারাসাত(Barasat) পুলিশ জেলার এস পি রাজনারায়ণ মুখার্জি(SP RajNarayan Mukherjee), অ্যাডিশনাল পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর সহ পুলিশি আধিকারিকরা বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন। বারাসাত শহরের বুক চিরে বেরিয়ে গেছে ৩৪ ও ৩৫ নম্বর জাতীয় সড়ক। দর্শনার্থীদের কথা মাথায় রেখে ৩৫ নম্বর জাতীয় সড়ক খুলে রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

অন্যদিকে ৩৪ নম্বর জাতীয় সড়ক(National High way) ছোট গাড়ির জন্য খুলে রাখা হচ্ছে। রাতভর পুজো দেখার জন্য দর্শনার্থীদের ভিড় থাকে। সেই জন্য সন্ধ্যা থেকে পুলিশের একাধিক টিম থাকছে ভোরের দিকেও। পুলিশি ব্যবস্থা রাখা হচ্ছে। ক্রাউড(Crowd) সারকুলেশন স্যাটেজি থাকছে। পুলিশি পেট্রোলিং থাকবে। ইভটিজিং রোধ করার জন্য সমস্ত পুজো মণ্ডপ সিসিটিভি(CCTV) দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। উচু মণ্ডপ গুলির ক্ষেত্রে থাকছে ড্রোনের সাহায্যে নজরদারি ব্যবস্থা । এবার পুজোয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাদের বারণ করে দেওয়া হয়েছে কোন গেস্ট পাস ইস্যু না করার জন্য।

দীর্ঘ দু’বছর করনা(Corona) কালের পর এবার দুর্গা পূজোয় শহরে ভিড় উপড়ে পড়ে। আবহাওয়া ঠিক থাকলে কালী পুজোতে বারাসত জনপ্লাবন হবে তাতে নিশ্চিত প্রশাসন। আর তাই বুধবার থেকেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে, আগামী শনিবার থেকে গোটা বারাসাত, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলছে জেলা প্রশাসন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00