Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পদ্মার ইলিশ এল পশ্চিমবঙ্গে, হাসিনার ভারত সফরকালে উপহার ওপার বাংলার

সোমবার রাতেই এই বঙ্গে ঢুকেছে ৮ টন ইলিশ। আর তা ছড়িয়ে গিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। টানা ১ মাস ধরে পেট্রাপোল- বেনাপোল সীমান্ত দিয়ে আসবে ইলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মরশুমের ঠিক আগে ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার শেখ হাসিনার সফরের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তুলে ধরেছিলেন, দুই বাংলার মিলনের ও ঐতিহ্যের কথা। মমতা- হাসিনা সৌজন্যের কথা সকলেই জানে। শেখ হাসিনার ৪ দিনের ভারত সফরের মধ্যেই ওপার বাংলার ভেট ঢুকল এপার বাংলায়। পদ্মা ও মেঘনার ইলিশ (HILSA) ঢুকতে শুরু করেছে এই রাজ্যে। মানে, পুজোয় জমিয়ে ইলিশ ভক্ষণ এপারের বাঙালির।

জানা গিয়েছে, সোমবার রাত থেকেই রুপোলী শস্য আসতে শুরু করেছে। আর টানা ১ মাস ধরে পেট্রাপোল- বেনাপোল সীমান্ত দিয়ে আসবে ইলিশ। সূত্রের খবর মোট ইলিশ আসবে প্রায় ২ হাজার ৪৫০ মেট্রিক টন। ৪৯ টি আমদানি সংস্থার মাধ্যমে আসবে এই ইলিশ। প্রত্যেক সংস্থা আমদানি করবে ৫০ টন করে ইলিশ। পুজো শুরুর আগেই এসে যাবে সমস্ত ইলিশ। আর মঙ্গলবার মানে আজ থেকেই বাজারে পাওয়া এই ইলিশ। সব মিলিয়ে পুজোর আগে থেকে পুজো পর্যন্ত জমিয়ে পেট পুজো।

জানা গিয়েছে, প্রায় ৭০০ গ্রাম থেকে দেড় কেজির ইলিশ দুটি লরিতে সোমবার রাতে এসেছে বঙ্গে। প্রতি লরিতে ছিল ৪ টন করে। মানে, সোমবার রাতেই এই বঙ্গে ঢুকেছে ৮ টন এলিশ। আর তা ছড়িয়ে গিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। দাম হতে পারে পাইকারি বাজারে কেজি প্রতি হাজার আর খুচরো বাজারে প্রায় ১ হাজার ৩০০।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00