Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাচারের আগেই উদ্ধার প্রচুর পরিমাণে শাল কাঠ, সাফল্য পুলিশের, আটক ১

Share:

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স ও পানাগড়: গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, পাচারের আগেই উদ্ধার প্রায় ১৫ সিএফটি শাল কাঠ। রবিবার রাত আনুমানিক ১০ টা নাগাদ মাল থানার পুলিশ এই কাঠ পাচার রুখে দেয়। জানা গেছে, ডুয়ার্সের বানারহাট ব্লকের(Banarhat Block) দুরামারি থেকে পাচারের জন্য শাল কাঠ একটি ছোটো যাত্রীবাহী গাড়িতে করে ময়নাগুড়ি ব্লকের(Mainaguri Block) মৌলানি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেসময় গোপন সূত্রে খবর পেয়ে রাজা চা বাগান(Raja Tea Garden) সংলগ্ন এলাকায় মাল থানার (Mal P.S.)সাদা পোশাকের পুলিশ অভিযানে নামে।

তখন রাত আনুমানিক দশটা নাগাদ একটি ছোট যাত্রীবাহী গাড়ি আটক করা হয়। পুলিশকে দেখে গাড়িতে থাকা বেশ কয়েকজন পালিয়ে যায়। তবে একজনকে ধরে ফেলে পুলিশ। এরপর গাড়ি থেকে প্রায় ১৫ সিএফটি শাল কাঠ উদ্ধার করা হয়। আটক সেই যুবকের নাম নূর ইসলাম বলে জানা গেছে। সে জানায়, ” দুরামারি থেকে তারা মৌলানিতে(Moulani) কাঠ বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তাকে শ্রমিক হিসেবে নিয়ে আসা হয়েছে। এই পাচারের সঙ্গে একটি বড় গ্যাং জড়িত রয়েছে।”এদিকে মাল থানার পুলিশ এই পাচারের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্তে নেমেছে।

অন্যদিকে,পানাগড়(Panagar) শিল্প তালুকের বেসরকারি ইথানল প্রস্তুতকারী কারখানা থেকে নির্গত দুর্গন্ধ বন্ধের দাবিতে আজ সকাল ১১টা থেকে কাঁকসার মিনি বাজারে মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা সহ এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।স্থানীয়দের পথ অবরোধের জেরে মোড় গ্রাম রাজ্য সড়কে যান চালাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী সহ কমব্যাট ফোর্স।পাশাপাশি এদিন এই বিষয়ে কাঁকসার বিডিও কে ডেপুটেশন দেন স্থানীয়রা।

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

0:00