Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিলিতে গিয়ে মৃত বাংলার লরি চালকের পুনরায় ময়নাতদন্ত বালুরঘাট জেলা হাসপাতালে

সেইমত জেলা প্রশাসন এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: এপার বাংলা থেকে ওপার বাংলার হিলিতে গিয়ে বৈদেশিক বাণিজ্যের পণ্যবাহী এক ভারতীয় লরি চালকের মৃত্যুর সঠিক কারণ জানতে আজ বালুরঘাট জেলা হাসপাতালে ওই চালকের দেহ পুনরায় ময়না তদন্ত করল জেলা প্রশাসন।

বাংলাদেশের হিলিতে গিয়ে মৃত ওই ভারতীয় চালকের নাম প্রসেনজিৎ বসু। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার সাফানগর এলাকায়। বাংলাদেশে লরি চালিয়ে গিয়ে মৃত্যুর ঘটনায় ওই লরি চালকের পরিবার ও তার বাড়ির এলাকায় বন্ধুবান্ধব মহলে শোকের ছায়া নেমে এসেছিল এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন ও মৃতর পরিবার সূত্রে জানা গিয়েছে কয়েক দিন আগে বাণিজ্যের পণ্য নিয়ে ডব্লু বি ৬১-এ ৭২৯০ নম্বর লরি চালিয়ে লরির চালক প্রসেনজিৎ বসু বাংলাদেশের হিলিতে যায়। জানা গিয়েছে সেদিন সন্ধ্যায় সে ওখানে অসুস্থ হয়ে পড়লে স্থানিয়রা তাকে ওখানকার হাসপাতালে ভর্তি করে দেয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

গতকাল সন্ধ্যায় তার দেহ বাংলাদেশের দিনাজপুর হাসপাতালে ময়নাতদন্তের পর হিলি চেকপোস্টের মধ্যমে হিলি থানার পুলিশের হাতে তার দেহ তুলে দেওয়া হয়। আজ জেলা প্রশাসন ও পরিবারের তরফে তার মৃত্যুর সঠিক কারণ জানতে বালুরঘাট জেলা হাসপাতালে মৃত ওই লরির চালকের দেহ পুনরায় ময়না তদন্ত করা হয়। এরপর দেহ লরি চালকের পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। যদিও ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেইমত জেলা প্রশাসন এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00