Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিষেকের পাশে বসে অধীরকেই কাঠগড়ায় তুললেন বায়রণ

অভিষেকের পাশে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বায়রণ কাঠগড়ায় তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: একবার নয়, বার বার তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মুর্শিদাবাদ(Murshidabad) জেলার সাগরদিঘী(Sagardighi) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী কংগ্রেস(INC) প্রার্থী বায়রণ বিশ্বাস(Bairon Bishwas)। গতকাল অর্থাৎ রবিবার রাতেও অভিষেকের সঙ্গে কথা বলেন বায়রণ। সেখানেই ঠিক হয়ে যায় পরেরদিন অর্থাৎ এদিন সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে এসে তৃণমূলে যোগ দেবেন বায়রণ। সেই রকম ভাবেই সব কিছুই এগিয়েছে। আর যোগদানের পরে অভিষেকের পাশে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বায়রণ কাঠগড়ায় তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকেই(Adhir Ranjan Chowdhury)। সাফ জানালেন, ‘অধীর বিজেপির বিরুদ্ধে লড়াই করেন না। বিজেপির বিরুদ্ধে একটিও শব্দ খরচ করেন না। বিজেপিকেই মদত দিচ্ছেন তিনি।’ এই সব শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে এই বায়রণ সাগরদিঘীতে জিততেই অধীর তাঁকে পাশে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তোমাকে বধিবে যে মুর্শিদাবাদে বাড়িছে সে’।

আরও পড়ুন অভিষেকের হাত ধরে বায়রণের তৃণমূলে পা, ধাক্কা অধীরের

অভিষেক এদিন ঘাটালে বায়রণকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে লড়াই করারই বার্তা দিয়েছেন। একই সঙ্গে কটাক্ষ হেনেছেন কংগ্রেসকেও। তবে সেই কটাক্ষের অভিমুখ ছিলেন না সোনিয়া গান্ধি বা রাহুল গান্ধি, ছিলেন সেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীই। দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়াই আর বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে মদত, এই দুই মুখো নীতি যে বেশিদিন চলবে না সেটা এদিনকে অধীরকে স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক। সঙ্গে জানিয়েছেন, দিল্লির কাছে আত্মসমর্পণ নয়। দিল্লির বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যাবে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে সেই লড়াইয়ে তৃণমূল সমর্থন করবে কংগ্রেসকেও। কিন্তু পক্ষান্তরে কংগ্রেসকেও বাংলার মাটিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে তৃণমূলকে সমর্থন জানাতে হবে। কংগ্রেস যদি তৃণমূলের বিরুদ্ধে এখানে লড়াই করে তাহলে তা বিজেপিকে মদত দেওয়ারই সমান হয়ে দাঁড়াবে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00