Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এটাই প্রাপ্য ছিল বিজেপির, চার বিধানসভার রেজাল্ট নিয়ে কটাক্ষ বাবুলের

একুশে সরকার গড়ার স্বপ্ন ভেঙে গিয়েছে। যদিও ৭৭ আসন নিয়ে বিরোধী দল হিসেবে বিধানসভায় গেলেও ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে সরকার গড়ার স্বপ্ন ভেঙে গিয়েছে। যদিও ৭৭ আসন নিয়ে বিরোধী দল হিসেবে বিধানসভায় গেলেও ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে বিজেপি। দলত্যাগ তো রয়েছেই সঙ্গে উপনির্বাচন গুলিতে গো হারা হেরে আরও দুর্বলতা প্রকাশ্যে গেরুয়া শিবিরের। ফলে লাগাতার হারের ধাক্কা সহ্য করতে গিয়ে চাপে বঙ্গ বিজেপি। মঙ্গলবার ৩০ তারিখ হওয়া উপনির্বাচনের ফল বেরোতেই কার্যত জমানাত বাজেয়াপ্ত হয়েছে রাজ্য বিজেপি। নাম মাত্র মুখরক্ষা করতে একটি আসনে ভালো ফল করেছে গেরুয়া শিবির। আর এই বিষয়ে রাজ্য বিজেপির নেতাদের কটাক্ষ করেছেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। টুইট করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বাবুল জানিয়েছেন, ‘বিজেপি-র যেটা প্রাপ্য ছিল, সেটাই পেয়েছে। দেখব, ২০২৪-এর ভোটে তৃণমূল স্তরের নিবেদিত প্রাণ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও পিছন থেকে ছুড়ি মারা কুৎসিত, অযোগ্য নেতারা কত আসন জিততে পারেন।’

বাবুল আরও টুইট করে লেখেন, ‘যে সমস্ত অনুগত কর্মী তাঁদের রক্ত-ঘাম দিয়ে দলের জন্য কাজ করে চলেছেন, তাঁদের প্রতারণা, অপমান আর পিছন থেকে ছুড়ি মেরে চলেছে বিজেপি। এই দল দেশের মানুষের ভাল করবে কী করে? নিজেই দেখে নিন, একদা দলের স্তম্ভ হিসেবে পরিচিত প্রবীণ নেতারা কেন বর্তমানে দলের প্রবল সমালোচক হয়ে উঠেছেন।’ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পড় থেকেই ক্রমাগত নিজের প্রাক্তন দল বিজেপিকে আক্রমণ করেই চলেছেন বাবুল।

তিনি আগেই জানিয়েছিলেন, প্রথম একাদশের খেলোয়াড় তিনি। তাই রিজার্ভ বেঞ্চে বসে থাকা মেনে নিতে পারেন নি। তাই তৃণমূলে এসেছেন। তাঁর দিকে নানা কটাক্ষ ধেয়ে আসলেও বারবার জবাব দিয়েছেন। কিন্তু রাজ্য বিজেপি অর্থাৎ তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে আক্রমণ নিয়ে কার্পণ্য করেননি তিনি। মঙ্গলবার চার আসনের উপনির্বাচনের ফলাফল বেরোতেই ফের কটাক্ষ করেছেন বাবুল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00