Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শক্তি খুইয়ে দুর্বল অশনি, বাংলায় হবে ভারী বৃষ্টি

বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অশনি এবার অন্ধ্রপ্রদেশের উপকূলের একেবারেই কাছাকাছি গিয়ে উত্তর উত্তরপৃর্ব দিকে ঘুরবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় অশনি দুর্বল হয়ে সাধারণ সাইক্লোনে পরিণত হয়েছে। বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অশনি এবার অন্ধ্রপ্রদেশের উপকূলের একেবারেই কাছাকাছি গিয়ে উত্তর উত্তরপৃর্ব দিকে ঘুরবে। অনধ্র ওড়িশা উপকূল দিয়ে অগ্ৰসর হবে। বৃহস্পতিবার থেকে এই ঝড় আর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, অশনি অন্ধ্রপ্রদেশের উপকূলে কাঁকিনাড়ার কাছে ঢুকে কিছুক্ষণ দাপট দেখিয়ে আবার ফিরে যাবে সমুদ্রে। বুধবার অন্ধ্রপ্রদেশের উপকূল জুড়ে এই মর্মে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অধিকাংশ বিমান বাতিল করা হয়েছে অন্ধ্রপ্রদেশে। বোর্ডের পূর্বনির্ধারিত পরীক্ষাও জরুরি পরিস্থিতির জেরে পিছিয়ে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশে। ঘূর্ণিঝড় শক্তি হারানোয় বড় ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।

নিম্নচাপের জেরে বুধবার এবং বৃহস্পতিবার দু’দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুদিন ভারী বৃষ্টি হবে। পাশাপাশি ১২ থেকে ১৪ তারিখ  উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুরদুয়ার এবং কোচবিহার দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বাংলার বুকে ‘অশনি’র কোনও ধ্বংসাত্মক প্রভাব পড়বে না বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বড় কোনও ক্ষয়ক্ষতি বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই। মঙ্গলবার দুপুর থেকেই অন্ধ্রপ্রদেশে নেমেছে মুষলধারে বৃষ্টি। তেলেঙ্গানা ও দক্ষিণ ওড়িশার জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ‘অশনি’র জেরে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে বৃষ্টি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00