Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুব বিজেপি নেতার তোলাবাজি, অস্বস্তিতে গেরুয়া শিবির

সূত্রের খবর, এর আগেও গ্রেফতার করা হয়েছিল তাঁকে। জানা গিয়েছে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। হুমকি, তোলাবাজি, গালাগালির অভিযোগ ছিলই।

Share:

নিজস্ব প্রতিবেদক: এলাকায় দাপট রয়েছে তাঁর। নিজেকে দাবি করেন বিজেপি (BJP) যুব নেতা। তাই এলাকা জুড়ে চলে হুমকি, তোলাবাজি, গালিগালাজ। কিছু বললেই বলেন, বড় নেতাদের সঙ্গে হাত রয়েছে তাঁর। তাঁর দাপটে তটস্থ এলাকা। অভিযুক্ত তোলা চেয়ে হুমকি দিচ্ছে, অভিযোগ ছিল এমনটাই। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

অভিযুক্ত সৌরভ মণ্ডল হুমকি দিয়েছিলেন এক প্রমোটারকে (Promoter) । চাওয়া হয়েছিল ২ লক্ষ টাকা। টাকা না দেওয়ায় বাড়তে থাকে হুমকি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকমাস আগে প্রমোটার অভিযোগ জানান বালি থানায়। এবার পুলিশের (Police) জালে ধরা পড়লেন ওই অভিযুক্ত। দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল পুলিশ। ধৃতের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সূত্রের খবর এর আগেও গ্রেফতার করা হয়েছিল তাঁকে। জানা গিয়েছে বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। গ্রেফতার (Arrest) করেছে বালি থানার পুলিশ (Police)। ধৃতকে তোলা হয়েছিল হাওড়া আদালতে।

তাঁর বিরুদ্ধে হুমকি, তোলাবাজি, গালাগালির অভিযোগ ছিলই। এবাদেও অভিযোগ, বালি পোস্ট অফিসে কর্তব্যরত পুলিশকর্মীদের গালিগালাজ করার। তিনি নিজেই বলতেন, তিনি শুধু যুব নেতা নন, বড় বড় নেতাদের সঙ্গে হাত রয়েছে তাঁর। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, এইসব কাজ বিজেপি সমর্থন করে না। যারা এই কাজ করে তারা বিজেপির সদস্য নয়। এমনকি সৌরভ কোনও পদেও নেই বলে দাবি করা হয়। আরও বলা হয়, আইনের পথে আইন চলবে।

 

 

 

 

 

    

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00