Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাসন্তীতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত অমল মণ্ডল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী’র ঝড়খালি এলাকার চার নম্বর মণ্ডলের সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে বুধবার রাতে বিজেপি (BJP) নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতি। গুরুত্বর আহত অবস্থায় বিজেপি নেতা অমল মণ্ডলকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেছেন। এরপর তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিজেপি নেতার পরিবারের তরফ থেকে ঝড়খালি থানায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঝড়খালি থানার পুলিশ ২ জনকে গ্রাফতার করেছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত অমল মণ্ডল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী’র ঝড়খালি এলাকার চার নম্বর মণ্ডলের সভাপতি। বুধবার সন্ধায় ওই বিজেপি নেতা বাইকে করে বাজারে যাচ্ছিলেন। তখন বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এখানেই শেষ নয়, তাঁর মোটর বাইক কেড়ে নিয়ে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। এরপর আহতের  চিৎকার শুনে এলাকার বাসিন্দারা সেখানে যায়। স্থানীয় বাসিন্দাদের আসতে দেখে আহত ওই ব্যক্তিকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি দেখে অমলবাবুকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই বিজেপি নেতার পরিবারের তরফ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। পুলিশ বৃহস্পতিবার রাত পর্যন্ত ২ জন অভিযুক্তের গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। হাসপাতাল সূত্রের খবর, আহত অমল মণ্ডলের পাকস্থলীর পর্দা ফেটে গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00