Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ে বাড়িতে হাজির অস্ত্র নিয়ে! গ্রেফতার যুবক

বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের এক যুবক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সঞ্জয় রজক নামে বছর ৩৫-এর এক যুবককে আটক করে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের এক যুবক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সঞ্জয় রজক নামে বছর ৩৫-এর এক যুবককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে সেভেন এমএম পিস্তল উদ্ধার করে। ধৃতের বাড়ি বিহারের আমদাবাদ থানার রঘুনাথপুর গ্ৰামে।

হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা মাখনা কুইলপাড়া গ্ৰামে একটি বিয়ে বাড়িতে এসেছিল ওই যুবক। সঙ্গে ছিল সেভেন এম এম পিস্তল-সহ গুলি। ৪ কিলোমিটার দূরে বাংলা-বিহার সীমান্ত এলাকা। অস্ত্র নিয়ে কেন বিয়ে বাড়িতে? পিছনে কোনও উদ্দেশ্যে ছিল কি? উত্তর খুঁজছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। ৫ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00