Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বভারতীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, কড়া চিঠি নোবেলজয়ীর

দিলীপ ঘোষ বলেছেন, সম্মানীয় ব্যক্তির প্রতি অভিযোগ আনা অভিপ্রেত নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনি জমি দখলের অভিযোগ ভিত্তিহীন। সম্মানীয় ব্যক্তির সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। এমনই দাবি করে নোবেলজয়ী অমর্ত্য সেনের (AMARTYA SEN) আইনজীবী চিঠি পাঠালেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। বলা হয়েছে, বিশ্বভারতী কর্তৃপক্ষ যেন আর কোনও চিঠি না পাঠান বরিষ্ঠ অর্থনীতিবিদকে। চিঠিতে লেখা, কৃতকর্মের জন্য কর্তৃপক্ষ সংবাদমাধ্যমে ক্ষমা চাইবে। আর অন্যথা হলেই আইনি পথে হাঁটা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ১৩ ডেসিমেল জায়গা নিয়ে নোবেলজয়ীকে তৃতীয় চিঠি দিয়েছে বিশ্বভারতী। নোবেলজয়ীর দাবি, এই জমি ‘প্রতীচী’রই। বিশ্বভারতীর দাবি, ২ দিন সময় দিতে হবে মাপজোক করার জন্য।  অন্যদিকে, পাল্টা চিঠিতে অমর্ত্য সেনের আইনজীবী বলেছেন, নোবেলজয়ী সারা বিশ্বে বন্দিত। এভাবে ভিত্তিহীন অভিযোগ সংবাদমাধ্যমে চাউর করে তাঁর মানসিক শান্তি বিঘ্নিত করা হচ্ছে। অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচার করা হচ্ছে। বলা হয়েছে, বিশ্বভারতীকে ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি রটেছিল জমি মিউটেশনের আবেদন জানিয়েছিলেন নোবেলজয়ী। তবে শনিবার সাংবাদিক বৈঠক করে অর্থনীতিবিদ বলেন, এমন কোনও আবেদন তিনি করেননি। প্রসঙ্গত, জমি বিতর্কে তাঁর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য, বিএলআরও, তৃণমূল এবং বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, বিজেপি নেতা অনুপম হাজরা। সম্প্রতি আবারও সুর নরম করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সম্মানীয় ব্যক্তির প্রতি অভিযোগ আনা অভিপ্রেত নয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00