Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটে ভরাডুবি, এবার প্রকাশ্যে পুলিশকে হুমকি বিজেপির অগ্নিমিত্রার

প্রকাশ্যে পুলিশকে হুমকি দিলেন বিজেপি নেত্রী তথা আসানসোল লোকসভা কেন্দ্রের সদ্য পরাজিত প্রার্থী অগ্নিমিত্রা পাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে পুলিশকে হুমকি দিলেন বিজেপি নেত্রী তথা আসানসোল লোকসভা কেন্দ্রের সদ্য পরাজিত প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের কাছে সদ্য গোহারা হেরেছেন বিজেপি প্রার্থী। শনিবার সেই নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশের পর দিন রবিবার এবার প্রকাশ্যে পুলিশকে হুমকি দিলেন অগ্নিমিত্রা। আসানসোলের জামুড়িয়ায় এদিন ক্যামেরার সামনে অগ্নিমিত্রাকে এক পুলিশ আধিকারিককে হুমকি দিতে দেখা যায়।

রাজ্যের দুটি কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে শনিবার। বালিগঞ্জ বিশানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্র দুই জায়গাতেই জয় পেয়েছে জোড়াফুল শিবির। আসানসোলে ঘাসফুল শিবিরের প্রার্থী ছিলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তাঁর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন অগ্নিমিত্রা পাল। নির্বাচনের আগে জমজমাট প্রচার করেও অগ্নিমিত্রাকে হার স্বীকার করে নিতে হয়েছে বিহারী বাবুর কাছে। শত্রুঘ্ন সিনহার কাছে তিন লাখের বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি। নির্বাচনে এমন বিপর্যয়ের পর কার্যত দিশেহারা বিজেপি প্রার্থী এদিন পুলিশকে হুমকি দেন। শনিবার ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে দুঃখ প্রকাশ করে টুইট করেছিলেন। টুইটে তিনি লেখেন, ‘সরি নরেন্দ্র মোদি স্যর’। একইসঙ্গে হেরে যাওয়ার জন্য তিনি দুঃখিত বলেও জানান তিনি। আসানসোলে ভোটের আগে অগ্নিমিত্রা গুন্ডা নিয়ে বুথে বুথে ঘুরছেন বলে তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল। এর পর নির্বাচন কমিশনের তরফে গেরুয়া শিবিরের এই প্রার্থীকে সতর্ক করে দেয়। জন সমর্থন হারিয়ে নির্বাচনে ভরাডুবির পরও তাঁর এমন ঔদ্ধত্ব প্রদর্শনকে নিন্দা করছেন রাজনৈতিক মহল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00