Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বকটুই কাণ্ডে আনারুল সহ ২৫ জনের জামিন নাকচ, জেল হেফাজত

জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ, ১৪ দিনের জেল হেফাজত। আগামী ১৫ জুন ফের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই (BAGTUI) কাণ্ডের মূল অভিযুক্ত আনারুল হোসেন। আনারুল সহ ২৫ ধৃতের পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন খারিজ করেছেন বিচারক। ফের জেল হেফাজতের (JAIL CUSTODY) নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ, ১৪ দিনের জেল হেফাজত। আগামী ১৫ জুন ফের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ধৃত ২৫ জন জেল হেফাজতেই ছিল। অভিযুক্তদের বুধবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই শুনানির জন্যই ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে (COURT) হাজির করা হয়েছিল। এজলাসেই ধৃতদের পক্ষের আইনজীবী বিচারকের (JUDGE) কাছে ধৃতদের জামিনের (BELL) জন্য আবেদন জানান। তবে আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারপতি সেই আবেদন মঞ্জুর করেননি। ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ১৫ জুন। উল্লেখ্য, বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত আনারুল সহ ৫ জনের জামিনের আবেদন জানানো হয়েছে জজ কোর্টে। সেই আবেদনের শুনানি হবে আগামী ৩ জুন, শুক্রবার।  

উল্লেখ্য, গত ২১ মার্চ রাতে পানাগড়-মোড়গ্রাম সড়কের ধারে বকটুই মোড়ে দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের জেরে সেই ঘটনার ১ ঘন্টার মধ্যেই বকটুই গ্রামে চড়াও হয় ভাদুর অনুগামীরা। উন্মত্তের মতো তাঁরা ১০-১২টি বাড়িতে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তার জেরেই পরের দিন অর্থাৎ ২২ মার্চ সকালে দমকলের আধিকারিকেরা ৭ জনের দগ্ধদেহ উদ্ধার করেন। দিন কয়েক পর রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১ মহিলার মৃত্যু হয়। এরপর ৪০ দিন ধরে লড়াই করার পর ভোররাতে মারা গিয়েছিলেন বকটুইয়ের ঘটনায় আহত আরও ১  মহিলা। বকটুইকাণ্ডে মৃত্যুর সংখ্যা ৯।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00