Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চুরির পর বাড়িতে আগুন লাগিয়ে পালাল চোরেরা!

রাতের অন্ধকারে বাড়িতে চুরি করতে এসে বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে পালাল চোর। অল্পের জন্য রক্ষা পেল আশপাশের বাড়িঘর।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: রাতের অন্ধকারে বাড়িতে চুরি করতে এসে বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে পালাল চোর। অল্পের জন্য রক্ষা পেল আশপাশের বাড়িঘর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ঘেড়া গ্রামে। বাড়ির মালিক আব্বাস আলী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে শুধু স্ত্রী মর্জিনা খাতুন থাকছিলেন। কিন্তু বুধবার রাতে তিনি বাড়ি ছিলেন না। ফলে ফাঁকা বাড়ির সুযোগে চোরের দল ছাদের দরজা ভেঙে ঘরে ঢোকে। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র এবং নগদ কিছু টাকা নিয়ে চম্পট দেয়। কিন্তু পালানোর আগে চোরেরা ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যায়।

ফলে দাউ দাউ করে জ্বলে ওঠে ওই বাড়ি। বৃহস্পতিবার ভোররাতে প্রতিবেশীরা লক্ষ্য করেন আব্বাস আলীর বাড়িতে আগুন জ্বলছে। পাশের বাড়িটিতেই আব্বাসের ভাই থাকেন। তাঁরাও ছুটে আসেন। এলাকাবাসীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। পরে পুলিশ ঘরের তালা খুলে দেখেন সমস্ত আসবাবপত্র খোলা এবং পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিবারের দাবি, আগুনে বাড়িতে থাকা ধান, চাল, এবং প্রয়োজনীয় কাগজপত্র-সহ মূল্যবান জিনিস পত্র পুড়ে গিয়েছে। তবে চোরেরাই আগুন লাগিয়েছে নাকি অন্যকোনও কারণে আগুন লেগেছে সেটা জানতে তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00