Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বোলপুরে আসতেই অন্য মুডে সুকন্যা, প্রিয় বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ, চলল কেনাকাটা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দু-দিন আগেই তিহাড় থেকে  বের হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল। আর জেল থেকে ফিরেই বৃষ্টির মধ্যে তিনি দেখা করতে ছুটলেন বান্ধবী সুতপার সঙ্গে। দুজনে মিলে কাটালেন বেশ কিছু সময়। সুকন্যা- সুতাপা ঘুরলেন গোটা বোলপুর। শুধু তাই নয় একসঙ্গে  রেস্তরাঁয় খাওয়াদাওয়াও করেন তাঁরা।

জানা গিয়েছে, বোলপুর বালিকা বিদ্যালয়ে পড়াশোনার সময়কাল থেকেই সুতাপার সঙ্গে পরিচয় সুকন্যার। অনুব্রত মণ্ডল যখন জেলে গিয়েছিলেন তখন সুকন্যার পাশে ছিল সুতাপা। পাশাপাশি সুকন্যার গ্রেপ্তারির পরও তিনি  দিল্লিতে  গিয়েছিল। এখান থেকেই স্পষ্ট যে, তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব কতটা গভীর ছিল। তাই জেল মুক্তি হয়ে বীরভূমে ফিরে আগে সুতাপার সঙ্গে দেখা করলেন সুকন্যা।

উল্লেখ্য, ২০২৩ সালে গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন সুকন্যা মণ্ডল। এরপর থেকে বাবা ও মেয়ে উভয়েই থাকতেন তিহাড় জেলে। কন্যা ১০ সেপ্টেম্বর মুক্তি দেয় দিল্লি হাইকোর্টে।  আর গত ২৩ সেপ্টেম্বর জেল থেকে তিহাড় জেল থেকে বেরিয়ে  যান অনুব্রত মণ্ডল। জেলের বাইরে  মেয়ে সুকন্যা মণ্ডলও অপেক্ষা করছিলেন বাবার জন্য । ওইদিন বিমানে করে কলকাতায় আসেন অনুব্রত। বাবাকে নিয়ে বীরভুমে যেতেই বাড়ির ব্যবহারের খুঁটিনাটি জিনিস কেনাকাটা থেকে শুরু করে বান্ধবী সুতাপার সঙ্গে সময় কাটালেন সুকন্যা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00