Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝড়ের কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ, ‘এক ডাকে অভিষেক’এ ফোন করে মিলল সমাধান

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকায় ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝড় বৃষ্টির কারণে উত্তরবঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগ। যার ফলে বিপাকে পড়েছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। পড়াশোনা করতে সমস্যা হচ্ছিল তাদের। অবশেষে সুরাহা চেয়ে ‘এক ডাকে অভিষেক’ (Ek Daake Abhishek) এ ফোন করেন এলাকার মানুষ। সেই ফোনের পর মিলল সমাধান। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশের পর রাতারাতি বিদ্যুৎ দফতরের ২৫০ কর্মী যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামেন। বুধবার রাতে টুইট করে নিজে এ কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকায় ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উচ্চ-মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এমন সমস্যার জেরে পড়াশোনায় বিঘ্ন ঘটে পড়ুয়াদের। এক ডাকে অভিষেক এ ফোন করে সমস্যার কথা জানানোর পর তড়িঘড়ি পদক্ষেপ নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ। এর পর বিদ্যুৎ দফতর থেকে রাতেই লোক পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়।

টুইটার হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘যেভাবে জরুরি ভিত্তিতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ বিভাগের ২৫০-র বেশি কর্মী কাজে নেমে পড়েছেন তা দেখে আমি অভিভূত। আগামী ৬-৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ রাতের মধ্যেই বিদ্যুৎ ফেরানো সম্ভব হবে।’ একই সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত ওই অঞ্চলে বিদ্যুৎ ফেরানোর ব্যবস্থা করার জন‌্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00