Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গর্ভপাতের পরেই মৃত্যু তরুণীর, হাসপাতালের বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হল তরুণীর । আর এই ঘটনা নিয়ে বনগাঁ হাসপাতালে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। জানা গিয়েছে, গর্ভপাতের পর চিকিৎসার জন্য বনগাঁর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তরুণী। আর সেখানেই শারীরিক অবস্থা অবনতি হতে মৃত্যু হয় তরুণীর। তাতেই গাফিলতির অভিযোগ তুলল  তাঁর পরিবার।

জানা গিয়েছে, নিহত ওই তরুণী হলেন- অন্তরা। তিনি অশোকনগরের সেনডাঙার বাসিন্দা। কিছুদিন আগে অন্তরা গর্ভপাত করান। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে। গত ৬ নভেম্বর তাঁকে বনগাঁর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই অন্তরার স্বামী পলাশ পাল নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। বনগাঁ থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।

আরও পড়ুনঃ সময় মেনে খুলছে না হাসপাতালের আউটডোর, শোকজ দুই চিকিৎসককে

তবে এই ঘটনা নিয়ে নার্সিংহোমের মালিক জানিয়েছেন, ‘ মৃতার পরিবারের করা গাফিলতির অভিযোগ একেবারে ভিত্তিহীন। কারণ তরুণীর গর্ভস্থ শিশু আগেই মারা গিয়েছিল । তাই মৃত তরুণীর পরিবারকে অন্যত্র ডাক্তারের শরণাপন্ন হতেও বলা হয়েছিল।‘ ইতিমধ্যেই তরুণীর মৃত্যুকে ঘিরে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।  নার্সিংহোমের মালিককে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। একথায় বলা যায়, তরুণীর মৃত্যু ঘিরে বনগাঁ হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00