Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রাম সহায়কদের বেতন বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী চিঠিতে তিনি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও গ্রাম সহায়কদের প্রায় তিনগুণ বেতন দাবি জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলায় জেলায় কাজ করা গ্রাম সহায়কদের বেতন বাড়ানোর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও গ্রাম সহায়কদের কাজের পরিধি উল্লেখ করে প্রায় তিনগুণ বেতন দাবি জানিয়েছেন। রাজ্যের সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি বাস্তবায়িত করতে গ্রাম সহায়কদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে অধীরবাবু লেখেন, মনরেগা (MNREGA) বা প্রধানমন্ত্রী আবাশ যোজনা-গ্রমীন (PMAY-G) প্রকল্পে এই গ্রাম সহায়কদের ভুমিকা অনস্বীকার্য। তিনি আরও লেখেন এই কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে মানুষ ও গবাদি পশুর সংক্রমক রোগের তথ্যও সংগ্রহ করেন প্রাণের ঝুঁকি নিয়ে। ফলে তাঁদের বেতন বাড়ানো প্রয়োজন।

এই মুহুর্তে রাজ্যে ২৫ হাজার গ্রাম সহায়ক কর্মরত। যাদেন মাসিক বেতন ৫,২৫০ টাকা। ফলে তাঁদের কাজের পরিধি বিবেচনা করে এই বেতন বাড়িয়ে মাসিক ১৫ হাজার টাকা করার দাবি জানিয়েছেন বহরমপুরের সাংসদ। বর্তমান সময়ের মুদ্রাস্ফিতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যই তাঁদের বেতন বাড়ানো হোক বলে দাবি তুলেছেন অধীর চৌধুরী। উল্লেখ্য, এই গ্রাম সহায়করা বর্তমানে দুয়ারে সরকার প্রকল্পে মুখ্য ভূমিকা পালন করছেন গ্রামে গ্রামে। তাঁরা সরকারি প্রকল্প প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দিয়ে থাকেন। অপরদিকে গ্রাম সহায়কদের দাবি, তাঁরা সময়মতো বেতন পান না। ফলে বেশ কয়েকটি জেলায় তাঁরা বিক্ষোভও দেখিয়েছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00