Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোবাইল গেমে আসক্তি, অকালে চলে গেল মেধাবী ছাত্রের প্রাণ

তৈরি হয়েছিল এক অদ্ভুত নেশা। সেটা হল মোবাইল ফোনে গেম খেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৈরি হয়েছিল এক অদ্ভুত নেশা। সেটা হল মোবাইল ফোনে গেম খেলা। কিন্তু বাঁকুড়া সোনামুখী থানার পাঁচাল গ্রামের ছাত্র সায়ন কর্মকার হয়তো বুঝতেই পারেনি এই গেমের জন্য তাকে অকালে চলে যেতে হবে। সকালে অনেক বেলা পর্যন্ত তার ঘরের দরজা বন্ধ দেখে ডাকা-ডাকি করেন পরিবারের সদস্যরা। কিন্তু এরপরও সাড়া-শব্দ না মেলায় বাড়ির লোকরা প্রতিবেশীদের খবর দেন। সকলে মিলে দরজা ভাঙতেই দেখা যায় সায়নের ঝুলন্ত দেহ। সবাই রীতিমতো চমকে ওঠে। দ্রুত খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে।

পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, সায়ন ছোট থেকেই বেশ মেধাবী ছাত্র ছিল। উচ্চ মাধ্যমিকে বেশ ভালো নম্বর নিয়ে পাশ করেছিল সে। এরপর সর্বভারতীয় নীট পরীক্ষায়ও নজর কাড়া ফল করেছিল সায়ন। মেডিকেলে তার র‍্যাঙ্কিং হয়েছিল ৩৬ হাজার ৫১১। রাজ্যের তিনটি মেডিকেল কলেজ তথা মুর্শিদাবাদ, মালদহ এবং কোচবিহারে ডাক্তারি নিয়ে পড়ার সুযোগ পেয়েছিল। কিন্তু মেডিকেল পড়া আর হল না। তার আগেই আত্মঘাতী হল সায়ন।

পরিবারের লোকেদের দাবি, সে কোনও মারণ মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিল। পুলিশ এই জানার পর সায়নের মোবাইলটি পরীক্ষা করার জন্য নিয়ে গিয়েছে। তাছাড়া এর আগেও ছেলের হাতে কাটা দাগ দেখেছিলেন তার বাবা। তখন খটকা লাগলে বিষয়টি নিয়ে প্রশ্নও করেছিলেন তিনি। কিন্তু কোনও উত্তর পাননি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00