Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডাম্পারের ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, জখম বহু

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। ডাম্পারের (Dumper) ধাক্কায় উলটে গেল যাত্রী বোঝাই বাস (Bus)। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁদপুর এলাকায়। এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন বেশকিছু যাত্রী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ প্রায় ৬০ জন যাত্রী নিয়ে হাওড়ায় আসছিল একটি বাস। ঘাটাল থেকে হাওড়ার দিকে যাচ্ছিল৷ সেই সময় চাঁদপুরের কাছে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরোচ্ছিল একটি ডাম্পার৷ অভিযোগ, সেই সময় ডাম্পারটি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপরে বাসটিকে ধাক্কা মারে। এর পর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় যাত্রীবোঝাই বাসটি। ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতর থেইকে যাত্রীদের উদ্ধার করেন। বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে আহত হলেও মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি।

অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক লরির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিষয়টি নিয়ে বাসের চালক গোপাল সামন্ত জানান, বাস চালাচ্ছিলাম। সেই সময় ডাম্পারটি পেট্রোল পাম্প থেকে উঠে সামনে এসে ধাক্কা মারে। আমার হাতে লেগেছে। বাসে ৬০ জন ছিল। গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল। অন্যদিকে বাসটিও বেশি গতিতে চলছিল বলে অভিযোগ করেছেন বাসের কয়েকজন যাত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00