Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিউবওয়েল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের

গ্রামবাসীদের দাবি, সরকারি টিবওয়েল যদি স্থানীয় প্রশাসন থেকেই ঠিক করে দিত তাহলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি টিউবওয়েল(Government Tubewell) দীর্ঘদিন ধরে খারাপ ছিল। গ্রামবাসীরা পঞ্চায়েতে এবিষয়ে কোনও অভিযোগ জানাননি। শুক্রবার সকালে গ্রামবাসীরা নিজেরাই কলটি মেরামতের জন্য মিস্ত্রি ডাকেন। কিন্তু টিউবওয়েলের পাইপ তোলার সময় তা ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসায় ঘটে দুর্ঘটনা। মুহুর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুইজন। তাদের একজন আবার নাবালক(Minor Boy)। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই ওই নাবালককে মৃত(Death by Electrocution) বলে ঘোষণা করা হয়। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার জঙ্গিপুর মহকুমার ফরাক্কা(Farraka) ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের বারোমাসিয়া গ্রামে। গ্রামবাসীদের দাবি, সরকারি টিবওয়েল যদি স্থানীয় প্রশাসন থেকেই ঠিক করে দিত তাহলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। সরকারের উদাসিনতার জন্য এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, বারোমাসিয়া গ্রামের টিউবওয়েল দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়েছিল। শুক্রবার সকালে গ্রামবাসীরা নিজেরাই কলটি মেরামতের জন্য এলাকারই বাসিন্দা বোধন হাঁসদাকে ডেকে পাঠায়। বোধনের সহকারী হিসাবেই এসেছিল নাবালক রূপলাল হাঁসদা। সেও ওই গ্রামেরই বাসিন্দা। কিন্তু ওই টিউবওয়েলের পাইপ তোলার সময় তা মাথার ওপরে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয় রূপলাল ও বোধন। তাদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু পথেই মৃত্যু হয় রূপলালের। মর্মান্তিক এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে রূপলালের পরিবার। খবর পেয়ে পুলিশ রূপলালের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে এলাকায়। অন্যদিকে রূপলালের পরিবারকে সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবিও উঠেছে গ্রামে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00