Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভরতপুরে বস্তাবন্দি দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের আবহে এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধার হল মুর্শিদাবাদ জেলার ভরতপুরে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। ওই ব্যক্তির পরিবারের সদস্যরা খুনের অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় একজনকে অন্য গ্রাম থেকে তুলে এনে মারধরের অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দীনবন্ধু পাল। দীনবন্ধুবাবু ভরতপুরের গুন্দেরিয়া গ্রামের বাসি্ন্দা। কয়েকদিন আগে হামিদপুর গ্রামের এক বাসিন্দাকে টাকা ধার দেন দীরনবন্ধুবাবু। শনিবার সকালে বকেয়া ৬ হাজার টাকা চাইতে হামিদপুর গ্রামে যান তিনি। এরপর থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, বকেয়া টাকা চাইতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন দীনবন্ধু। আর তখনই তাঁকে খুন করা হয়।

এদিন খুনের খবর সামনে আসতেই উত্তেজিত হয়ে পড়েন মৃতের পরিবারের লোকেরা। হামিদপুর গ্রামে যান তাঁরা। এরপর যার কাছ থেকে তিনি টাকা চাইতে গিয়েছিলেন, তাঁকে গুন্দোরিয়া গ্রামে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে। গুরুতর জখম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। পুলিশ খুনের ঘটনার তদন্তে নেমেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00