Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেএলও জঙ্গি ধরা পড়ল শিলিগুড়িতে! ফাঁস নাশকতার চক্র

বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির খালপাড়া এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ বাহিনী। আর তার জেরেই ধরা পড়ে কেএলও জঙ্গি অবিনাশ রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের গোয়েন্দারা খবর পেয়েছিলেন কেএলও(KLO) বা কামতাপুর লিবারেশন অর্গেনাইজেশনের একটি দল অসম(Assam) থেকে শিলিগুড়িতে এসে ছড়িয়ে পড়েছে। তারা মূলত উত্তরবঙ্গের বুকে নাশকতামূলক কাজ করার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা চলছে। সেই খবরের ভিত্তিতেই শিলিগুড়ি(Silliguri) পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা শুরু করেন খোঁজখবর। তাতেই আসে সাফল্য। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির খালপাড়া এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ(STF) বাহিনী। আর তার জেরেই ধরা পড়ে কেএলও জঙ্গি অবিনাশ রায়। ধৃত অবিনাশ অসমের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই সে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। কেএলও সংগঠনের জন্য টাকা তুলত অবিনাশ। সেই কারণেই সে এখন শিলিগুড়িতে এসেছিল। শুক্রবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। মনে করা হচ্ছে, অবিনাশের আরও কয়েকজন সঙ্গীও ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে। তাদের সন্ধানের কাজ শুরু করেছে এসটিএফ।

তবে শুক্রবার সকালে এই গ্রেফতারির ঘটনার খবর শিলিগুড়িতে ছড়িয়ে পড়ায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেননা দেখা যাচ্ছে কেএলও জঙ্গিরা শিলিগুড়ির জনবহুল এলাকাতে আর পাঁচ জনের সঙ্গে মিলেমিশেই ঘোরাঘুরি করে। তাই চট করে তাঁদের চেনা বা বোঝাও যায়না। অনেক ক্ষেত্রেই এরা ভুয়ো আধার কার্ড বা কোনও নথি দেখিয়ে শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকে। সেক্ষেত্রে পরবর্তীকালে তাঁরা যখন পুলিশের হাতে ধরা পড়ে তখন সমস্যায় পড়ে যান বাড়ির মালিকেরা। এখন অবিনাশ গ্রেফতার হওয়ায় সেই একই সমস্যায় পড়েছেন বাড়ির মালিকও। তাঁকেও পড়তে হয়েছে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে। তবে পুলিশকে এখন ভাবাচ্ছে কেএলও উত্তরবঙ্গের বুকে কোথায় ঠিক কী ধরনের নাশকতা করতে পারে সেই বিষয়টি। তবে তাঁদের আশা আবিনাশকে জিজ্ঞাসাবাদ করলে এর কিছুটা অন্তত আন্দাজ মিলতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00