Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নার্সকে লাগাতার ধর্ষণ! কাঠগড়ায় চিকিৎসক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ২০১৬ সালে ওই নার্স কাজে যোগ দেন। ওই সময় জেলা হাসপাতালে কর্তব্যরত অভিযুক্ত গাইকোনলজিস্ট সঙ্গে তাঁর পরিচয় হয়। নার্সের অভিযোগ, ২০১৮ সালে অভিযুক্ত প্রথমবার নিজের কোয়ার্টারে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুরদুয়ারের খ্যাতনামা গাইকোনলজিস্টের বিরুদ্ধে উঠল জেলা হাসপাতালের নার্সকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ। গত ১ জানুয়ারি আলিপুরদুয়ার মহিলা থানায় ওই নার্স চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার ওই নার্স আলিপুরদুয়ার কোর্টে গোপন জবানবন্দি দেন। তাঁর মেডিকেল টেস্টও করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ২০১৬ সালে ওই নার্স কাজে যোগ দেন। ওই সময় জেলা হাসপাতালে কর্তব্যরত অভিযুক্ত গাইকোনলজিস্ট সঙ্গে তাঁর পরিচয় হয়। নার্সের অভিযোগ, ২০১৮ সালে অভিযুক্ত প্রথমবার নিজের কোয়ার্টারে নিমন্ত্রণ করে। সেই সময় তাঁকে ধর্ষণ করে সে। ওই সময় নার্সের অশ্লীল ছবিও তুলে রাখেন চিকিৎসক। এরপর ওই অশ্লীল ছবি দেখিয়ে আরও একাধিকবার তাঁকে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু সেই সব মিথ্যে প্রতিশ্রুতি ছিল। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

ধর্ষণের ঘটনা প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মন বলেন, ‘কারও ব্যক্তিগত বিষয়ে আমার কিছু জানা নেই। আমাকে কেউ কিছু জানায়নি। তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’ অভিযোগকারী নার্সের আইনজীবী রাজীব সাহা বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ, ব্ল্যাকমেল এমনকি হুমকিও দিয়েছে নার্সকে। আশা করছি অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।’ তবে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদিও খ্যাতনামা গাইকোনলজিস্টের বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায় জেলার চিকিৎসক মহলে শোরগোল তো পড়েইছে, জেলার নাগরিক জীবনেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাসপাতালেরই নার্সকে যেভাবে লাগাতার ধর্ষণ করেছেন ওই চিকিৎসক তা রীতিমত নজীরবিহীন ঘটনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00