Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমে দাগা, প্রেমিকার বাড়িতে ছুঁড়ল বোমা, বেপাত্তা প্রেমিক

আনারকলিকে পেতে সেলিম যুদ্ধ ঘোষণা করেছিলেন স্বয়ং আকবরের বিরুদ্ধে। সেখানে রাজীব তো সামান্য বোমা ছুঁড়েছে। বলে না, প্যার কিয়া তো ডরনা কিয়া!

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমে(Love Affair) মস্ত সুখ। অভিজ্ঞরা বলেন, প্রেম করলে শরীর আর মন দুই ভালো থাকে। কিন্তু প্রেম ভাঙলে কী হয়, সেটা এখন টের পাচ্ছেন পশ্চিম বর্ধমান(Paschim Burdhwan) জেলার দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বর(Pandabeshwar) থানার ডোম-বাউড়িপাড়া এলাকার বাসিন্দা এক তরুণীর পরিবার। কেননা ওই তরুণীর সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার জেরে শুক্রবার রাতে ওই তরুণির বাড়িতে বোমাবাজি(Bombing) করে এলাকারই যুবক রাজীব বাউড়ি। সেই বোমাবাজির জেরে আহত হয়েছেন ওই তরুণির বাড়ির ৪ সদস্য। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত রাজীব। এমনকি তার বাড়ির লোকেরাও বাড়িতে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছে। পুলিশ এখন তাদের সন্ধান শুরু করেছে। সেই সঙ্গে আহত ৪জনকে বাহাদুরপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, রাজীবের সঙ্গে প্রেম নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল ওই তরুণীর পরিবারের। তার জেরে সাম্প্রতিক ওই তরুণীও রাজীবকে এড়িয়ে চলতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু সম্পর্ক রাখার জন্য রাজীব তাঁকে চাপ দিতে শুরু করেছিলেন। কিন্তু ওই তরুণী তার পরেও যোগাযোগ না রাখতে চাওয়ায় রাজীব তাঁকে প্রাণে মারার হুমকিও দেয়। তা নিয়ে স্থানীয় স্তরে গ্রাম পঞ্চায়েত সদস্যকে ঢেকে দুই পরিবারের মধ্যে মিটমাটের চেষ্টাও করা হয় স্থানীয় বাসিন্দাদের তরফ। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এর মধ্যেই শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় রাজীব বোমাবাজি করে ওই তরুণীর বাড়িতে। তার জেরে আহত হন মানিক বাদ্যকর, তারক বাদ্যকর, হাদু বাউড়ি এবং লক্ষ্মীকান্ত বাউড়ি নামে চার জন। এরা সকলেই ওই তরুণীর পরিবারের সদস্য তথা আত্মীয়। বোমার আঘাতে আহতদের সবাইকে রাতেই বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতেই আসে পুলিশ। থানায় রাজীবের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগও।

ওই তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ, এক বছর আগেই তাঁদের মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। কিন্তু রাজীব সেটা মেনে নিতে পারছে না। সে জোর করে সম্পর্ক গড়তে চাইছে। অন্যদিকে রাজীবের কিছু বন্দুর দাবি, ওই তরুণী রাজীবকে ভালবাসে ও তাঁকেই বিয়ে করতে চায়। কিন্তু সেই বিয়ের পথে কাঁটা হয়ে উঠেছেন ওইতরুণীর বাড়ির সদস্য ও আত্মীয়রা। তাঁরাই দুইজনের সম্পর্ক ভাঙতে উঠেপড়ে লেগেছেন। এমনকি গোপনে ওই তরুণীর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতেও চাইছেন। সেটা জানতে পেরেই রাজীবের এই বোমাবাজির ঘটনা ঘটে শুক্রবার রাতে। আনারকলিকে পেতে সেলিম যুদ্ধ ঘোষণা করেছিলেন স্বয়ং আকবরের বিরুদ্ধে। সেখানে রাজীব তো সামান্য বোমা ছুঁড়েছে। আসলে কথায় বলে না, প্যার কিয়া তো ডরনা কিয়া! রাজীব এখন সেটাই দেখাচ্ছে। প্যার কে লিয়ে সালা কুছ ভি করেগা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00