Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলসীমা পেরোনোর গুরুতর অভিযোগ, বাংলাদেশি নৌবাহিনীর হাতে আটক দুই ভারতীয় ট্রলার

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকারের(Fishing Banned) ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে। এই আবহে ফের নয়া জলঘোলা ভারত-বাংলাদেশের সমুদ্র সীমান্তে(India-Bangladesh Water Border)। জলসীমা টপকে বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগে সেই দেশের নৌবাহিনী ইতিমধ্যেই আটক করেছে দুটি ভারতীয় ট্রলারকে। জানা গিয়েছে, দুটিই পশ্চিমবঙ্গের(West Bengal) কাকদ্বীপের(Kakdwip) ফিশিং ট্রলার। সেই সঙ্গে আটক করা হয়েছে মোট ৩১ জন মৎস্যজীবীকে(Fisherman Arrested)। ঘটনার খবর পেয়ে স্বাভাবিকভাবেই ওই জেলেদের পরিবারে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিভাবে তাঁদের গৃহকর্তারা ছাড়া পাবেন, কোন উপায়ে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে সেই চিন্তায় দু-চোখের পাতা এক করতে পারছেন না ওই মৎস্যজীবীদের পরিবারবর্গ। প্রশাসনিক সাহায্যের দাবি প্রার্থনা করছেন সকলে।

আরও পড়ুনঃ জমির সার কিনতে গিয়ে ঘুরল ভাগ্যের চাকা, রাতারাতি কোটিপতি আউশ গ্রামের বামাচরণ

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও অবৈধ উপায়ে এই কাজ চলছে কিনা তা খতিয়ে দেখতে বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল বাংলাদেশের নৌবাহিনী। এই কাজে নিযুক্ত ছিল বিএনএস শহিদ আখতার উদ্দিন নামের একটি জাহাজ। গত ১৪ই অক্টোবর তাঁদের নজরে পড়ে সন্দেহজনক দুটি মাছ ধরার ট্রলার। খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পর নৌবাহিনী দাবি করে, ট্রলার দুটিতে ভারতীয় পতাকা ছিল। এরপর ওই জলসীমাতেই ট্রলার দুটিকে আটক করা হয়। পরে পটুয়াখালি বন্দরে নিয়ে যাওয়া হয় ৩১ জন মৎস্যজীবী-সহ কাকদ্বীপের ওই দুটি ট্রলারকে। তারপরই মৎস্যজীবীদের স্থানান্তরিত করা হয়েছে কলাপাড়া থানায়।

মৎস্যজীবীরা এখনও পর্যন্ত ছাড়া পাননি, তবে তাঁদের বিরুদ্ধে নৌবাহিনীর পক্ষ থেকে কোনও মামলা করা হয়নি। কিন্তু সঠিক সময় এলে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কলাপাড়া থানার ওসি। প্রতিবেশী দেশে আটকে পড়া পরিবারের রোজগেরে সদস্যরা কবে ফিরবেন সেই অপেক্ষায় দিন কাটছে তাঁদের পরিবারের।

আরও পড়ুনঃ বেঙ্গালুরু টেস্টে ভারতীয় দলে ব্যাপক রদবদল, প্রথম একাদশ থেকে বাদ এই দুই খেলোয়াড়

প্রসঙ্গত উল্লেখ্য, জলসীমা নিয়ে ভারত ও প্রতিবেশী দেশ বাংলাদেশের মধ্যে একাধিক জটিলতা রয়েছে শুরু থেকেই। বেআইনি কাজকর্ম এড়াতে উভয় দেশের তরফ থেকেই বিভিন্ন সময়ে কঠিন ব্যবস্থা নেওয়া হয়। এর জেরে বেশিরভাগ সময়ই ভুক্তভোগী হন মৎস্যজীবীরা। এবারেও তার অন্যথা হয়নি। মৎস্যজীবীদেরদের দল সমেত বাজেয়াপ্ত হয়েছে দুটি ট্রলার। তবে শীঘ্রই পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই ইস্যু মিলিয়ে নেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গ সরকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00