Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিক শেষেই মুখ্যমন্ত্রীর ৩ জেলা সফর, নজরে পূর্ব মেদিনীপুর

ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক পরীক্ষা শেষ হলে ৩ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই ৩ জেলা হল পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে তিনি বাঁকুড়া(Bankura) ও পুরুলিয়া(Purulia) জেলা সফরে যাচ্ছেন না। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর জেলা সফরসূচীর যে রদবদল ঘটবে সেটা আগেই অনুমান করা হয়েছিল। কেননা ওই সময় রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন চলবে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় কার্যত সেটাই মান্যতা পেয়েছে। তবে ফেব্রুয়ারি মাসেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই সফরে তাঁর ৩টি জেলা সফর নিশ্চিত করা হয়েছে। এই ৩ জেলা হল পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর(Purba Midnapur)। এই তালিকায় ঢুকতে পারে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরও। সেইটা অবশ্য জানা যাবে, মুখ্যমন্ত্রীর সফরসূচী সম্পূর্ণ ভাবে সামনে এলে।

জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা শেষ হলে মুখ্যমন্ত্রী পুরুলিয়া ও বাঁকুড়া ঘুরে পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসবেন। এই মর্মে নবান্ন থেকে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়াও হয়েছে। জেলায় গিয়ে মুখ্যমন্ত্রী দিঘায় প্রশাসনিক সভা করতে পারেন। সেখানে আমজনতার হাতে পরিষেবাও প্রদান করবেন। সেইসঙ্গে উদ্বোধন ও শিলান্যাসের কাজও থাকবে। গতবছর মুখ্যমন্ত্রী দুইবার পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসেছিলেন। এপ্রিল মাসে তিনি যেমন খেজুরিতে সভা করেছিলেন তেমনি এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর মে তিনি ফের জেলায় এসেছিলেন। এবারে তিনি জেলায় এসে কী বার্তা দেন সেদিকেই সবাই তাকিয়ে থাকবেন। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই যে মুখ্যমন্ত্রীর এই সফর হতে চলেছে সেনিয়ে কোনও সন্দেহ নেই। মুখ্যমন্ত্রীর এই সফরে তিনি দলের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করতে পারেন। লোকসভা নির্বাচনে দলের রণনীতি কী হবে, সেই বার্তা পাওয়ার অপেক্ষায় থাকছেন তৃণমূলের নেতা-কর্মীরাও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00