Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি, জামুরিয়া: অবৈধ ভাবে কয়লা তুলতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের। কুয়ো থেকে কয়লা উত্তোলন করতে গিয়েছিল তাঁরা। ঘটনাটি বর্ধমানের জামুরিয়ার। পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত। তবে প্রাথমিক ধারণা, কুয়োর বিষাক্ত মিথেন গ্যাসই প্রাণ কেড়েছে যুবকদের। মিথেনের গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। মৃতদের নাম রবি কর্মকার ও সঞ্জিত বাউড়ি। বয়স আনুমানিক ২০-২৫ বছর।

শুক্রবার রাতে এই ঘটনা ঘটে জামুড়িয়া থানার সিয়ারসোল আমবাগান এলাকায়। রাতেই স্থানীয়রা দেহ উদ্ধারের দাবি জানান। তবে রাতে সম্ভব না হওয়ায় শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী। কিন্তু এখনও পর্যন্ত দেহ উদ্ধার সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবি ও সঞ্জিত বাড়ল গ্রামের বাসিন্দা। মাঝে মধ্যেই অবৈধভাবে কয়লা তুলতেন তাঁরা। এদিনও রাত বারোটা নাগাদ দু’জনে কুয়ো খনন করে কয়লা তুলতে যান। বহু সময় পেরোলেও রবি ও সঞ্জিত ফিরে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা পুলিশ ও দমকলবাহিনীকে খবর দেন।

কিন্তু কেন প্রাণের ঝুঁকি নিয়ে অবৈধভাবে কয়লা তুলতে যাওয়া? এলাকাবাসী বলছেন এলাকায় কলকারখানা থাকলেও তাতে স্থানীয়দেরই চাকরি নেই। ফলে পেটের ভাত জোগাতে প্রাণ হাতে নিয়ে নানারকম অবৈধ কাজে লিপ্ত হতে হয় গ্রামের যুবকদের। অবৈধ খাদানে কয়লা তুললে প্রতিদিন চারশো টাকা আয় হয়। রবি ও সঞ্জিতও সেই টাকার জন্যই কাজ করতে গিয়েছিলেন। কিন্তু টাকায় হল কাল। প্রাণ গেল যুবকদের। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তারা এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00