Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাপড়াতে বিপুল পরিমাণে জাল টাকা সহ ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,চাপড়া: বিপুল পরিমাণে জাল টাকা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল নদীয়ার চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ রবিবার সন্ধ্যা নাগাদ ৫৫ হাজার টাকার জাল নোট সহ আজগর মন্ডল ও সাধন সাহা নামে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে।

এদের মধ্যে আজগর মন্ডল চাপড়া থানার ন মাইল এলাকার বাসিন্দা। সাধন সাহা তেহট্ট থানার পাথুরিয়া এলাকায় বসবাস করে বলে জানতে পারে পুলিশ। এত পরিমানে ভারতীয় জাল টাকা সীমান্ত হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের।

কোথা থেকে এত পরিমাণে জল টাকা ধৃতরা সংগ্রহ করল বা কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। সীমান্ত এলাকায় জাল নোট সরবরাহ ও পাচার চক্র সক্রিয় রয়েছে ।তাদের ধরতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00