Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উধাও ১৫ হাজার কুইন্ট্যাল রেশনের চাল, সাসপেন্ড ডিস্ট্রিবিউটর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তখনই উঠে এল রেশনের চাল পাচারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল পাচারের অভিযোগ উঠল এক ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে। এই খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ডিস্ট্রিবিউটর অমিত কুমার ভকতকে সাসপেন্ড এবং শোকজ করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কাকদ্বীপের পুলিশ।

জানা গিয়েছে, সাসপেন্ড ডিস্ট্রিবিউটর অমিত কুমার ভকত  তাঁর গোডাউনে মজুত থাকা চালের হিসাব মেলাতে পারেননি। তাই তাঁকে জেলাশাসক সাসপেন্ড করে দিয়েছে। এই ঘটনার পর থেকে কার্যত কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ডিস্ট্রিবিউটর অমিত ভগতের। এই ঘটনা নিয়ে কাকদ্বীপের জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, “রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল ১০০ জন রেশন ডিলারকে ডিস্ট্রিবিউটার করার কথা ছিল। অভিযুক্ত ডিস্ট্রিবিউটর ওই চাল সরবরাহ করেননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির পদক্ষেপ করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”  এছাড়াও অভিযুক্তকে  এফআইআর করে কড়া শাস্তি দিতে হবে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি। ইতিমধ্যেই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই রেশন নিয়ে উঠে এসেছে একের পর এক অভিযোগ। হাওড়ার ডোমজুড়ের বাসিন্দারা রেশনের আটার প্যাকেট খুলতেই দেখতে পান পোকা কিলবিল করছে। তা নিয়ে বিক্ষোভ শুরু করে এলাকার বাসিন্দারা। একদিকে যখন  জেলবন্দি রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিক তখনই রেশন কাণ্ডে উঠে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00