Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গয়েশপুর পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন ১১ জন কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: গয়েশপুর পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা। মহকুমা শাসকের কাছে ১৮ জন কাউন্সিলর এর মধ্যে ১১ জন কাউন্সিলর পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জির অপসারণ করার দাবি জানিয়ে চিঠি জমা দিলেন।পৌর প্রধানের বিরুদ্ধে ১১ জন কাউন্সিলর অভিযোগ জানালেন মহকুমা শাসকের(SDO) দপ্তরে।নদিয়ার কল্যানী গয়েশপুর পৌরসভা(Gayeshpur Municipality) তৃণমূল পরিচালিত পৌর সভা। পৌরসভায় ১৮ টি ওয়ার্ড। তার মধ্যে ১১জন কাউন্সিলর দলের পৌর প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কল্যানী মহকুমা শাসকের অফিসে চিঠি জমা দিলেন।

তাদের অভিযোগ সার্বিক ভাবে ব্যার্থ পৌর প্রধান। গত চার মাস ধরে পৌরসভায় কোন মিটিং ডাকছেন না পৌর প্রধান। টেন্ডার ছাড়াই কাজ করিয়ে নিচ্ছে। ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ হচ্ছে লক্ষ লক্ষ টাকার।এমনকি আর্থিক দুর্নীতির অভিযোগ ও তোলেন তাঁরা।যদিও পৌর প্রধান জানান,আমি এখনো কোনো কিছু পাইনি। দলকে বিষয়টি জানাব। কাউন্সিলররা আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে। আমাকে দল রিজাইন দেওয়ার নির্দেশ দিলে আমি পদত্যাগ করব। তাঁর আগে নয়।

এদিকে,নদিয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে শুরু হল পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করতে বিশেষ অতিথি হিসেবে আসেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম গুপ্ত। যদিও তাকে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ সহ অন্যান্য পৌর আধিকারিকরা। সম্প্রীতিকালে শান্তিপুরের আবেগ এবং সাংস্কৃতিক জগতের অন্যতম মিলন ক্ষেত্র শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া এই পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলার সূচনা করেছিলেন শান্তিপুরের জননেতা প্রয়াত অজয় দে। আজও তাকে পাথেয়েও করে প্রত্যেক বছরই জানুয়ারি মাসের প্রথম দিকে এই মেলার আয়োজন করে আসছে পৌরসভা।

এই পুষ্প প্রদর্শনী মেলায় শুধু শান্তিপুরের মানুষ নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মেলা প্রেমী মানুষেরা আসেন এই পুষ্প প্রদর্শনী মেলা উপভো করতে। এই মেলার বিশেষ আকর্ষণ রকমারি পাহাড়ি ফুল যা নজর কিরে নাই প্রত্যেকের। তাছাড়াও বইসহ বিভিন্ন আসবাবপত্রের স্টল করা হয়েছে এই মেলায়। জানাযায়, ৯ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী ১৩ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা, যেখানে প্রত্যেকদিন সন্ধ্যায় বহিরাগত শিল্পী সমন্বয়ে সঙ্গীতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুগ্ধ হয়ে উঠবে গোটা শান্তিপুরের যুবক-যুবতী থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের মানুষেরা। একপ্রকার বলা যেতেই পারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা কে কেন্দ্র করে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস শান্তিপুর বাসির মধ্যে শুরু হয়ে গেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00