Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নৈহাটির বঙ্কিম শিল্পউদ্যানে ১০০ কোটির বিনিয়োগ ফার্স্টফুড সংস্থার

নৈহাটিতে থাকা ঋষি বঙ্কিম শিল্পউদ্যানে প্রায় ১৩ একর জমিতে ১০০ কোটি টাকা বিনিয়োগে কারখানা খুলছে Jubiliant Food Works।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে শিল্পস্থাপনের জন্য ও কর্মসংস্থানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার রাজ্যের নানা জেলায় ছোট ও মাঝারি মাপের শিল্পপার্ক(Industrial Park) গড়ে তুলেছে। সেই সব শিল্পপার্কের মধ্যে অন্যতম হল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর(Barracpur) মহকুমার নৈহাটিতে(Naihati) থাকা ঋষি বঙ্কিম শিল্পউদ্যান(Rishi Bankim Shilpo Udyan)। এবার সেখানেই ১০০ কোটির বিনিয়োগে একটি কারখানা খুলতে চলেছে দেশের সর্ববৃহৎ ফার্স্টফুড সংস্থা Jubiliant Food Works। এই সংস্থার অধীনেই Dominos Pizza ও Dunkin Donuts পরিচালিত হয়। নৈহাটির শিল্পপার্কে প্রায় ১৩ একর জমির ওপর ওই সংস্থা তাঁদের কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দেড় বছরেই মধ্যেই সেই কারখানা চালু করার লক্ষ্যমাত্রও নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে সেখানে ৩০০জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। 

নৈহাটির ঋষি বঙ্কিম শিল্পপার্কে ১৩ একর জমি নিয়ে ১০০ কোটি টাকার বিনিয়োগে এই কারখানা গড়ে তোলার কথা গত বছরের Bengal Global Business Summit-এই ঘোষণা করেছিল Jubiliant FoodWorks। এবার তাঁরা সেই কারখানা গড়ে তোলার কাজ শুরু করে দিতে চলেছে। Jubiliant Food Works এখন দেশে ১ হাজার ৮৩৮টি Domino’s Pizza’র রেস্টুরেন্ট এবং ৩৭টি Dunkin Donuts আউটলেট চালায়। চলতি বছরের জুন মাস পর্যন্ত সারা দেশে এই সংস্থার ৩৯৪টি শহরে সেই সব রেস্টুরেন্ট ও আউটলেট গড়ে উঠেছে। এখন তাঁদের লক্ষ্য দেশের বড় বড় শহরগুলিতে তাঁদের হোম ডেলিভারির সময়সীমা ৩০ মিনিটের জায়গায় ১০ মিনিটে নামিয়ে আনা। ব্যারাকপুর শিল্পাঞ্চলজুড়ে তাঁরা সেই পরিষেবা দেওয়ার লক্ষ্যেই নৈহাটি শিল্পপার্কে কারখানা খুলতে চলেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00