Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যান্ডেলে ইন্টারলকিংযের জন্য ১ মাস চলবে না ১০ লোকাল, জেনে নিন কোন ট্রেন

জুলাই মাসের ৪ তারিখ পর্যন্ত ব্যান্ডেল স্টেশনে ১০ টি লোকাল ট্রেন চলবে না। ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য বাতিল করা হয়েছে ট্রেনগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রেলের কাজের জন্য ব্যান্ডেল স্টেশনে (Bandel Station) টানা তিন দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। এবার এক মাসের জন্য ব্যান্ডেল স্টেশনে  ব্যাহত চলেছে ট্রেন চলাচল। ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য কিছু নির্দিষ্ট লোকাল ট্রেন বাতিল করা হয়েছে আগামী এক মাসের জন্য।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৪ তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ। সেই কারণে এদিন থেকে আগামী জুলাই মাসের ৪ তারিখ পর্যন্ত টানা এক মাসের জন্য ব্যান্ডেল স্টেশনে ১০ টি লোকাল ট্রেন চলবে না। এই ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৪ জুলাই থেকে আবার স্বাভাবিক হবে ট্রেন চলাচল। ১০টি লোকাল ট্রেন বাতিল হওয়ায় চিন্তায় পড়েছেন যাত্রীরা। নিত্যদিনের অফিসযাত্রী-সহ সাধারণ মানুষ আগামী এক মাস দুর্ভোগে পড়ায় চিন্তায় রয়েছেন। যে ট্রেঙ্গুলি এই এক মাস চলবে না তার তালিকা জানিয়েছে রেল। ট্রেনগুলি যথাক্রমে, দুটি আপ হাওড়া-ব্যান্ডেল লোকাল, একটি আপ হাওড়া-মেমারি লোকাল, ব্যান্ডেল থেকে কাটোয়া ও বর্ধমানগামী ট্রেন, ডাউন হাওড়া লোকাল, কাটোয়া থেকে ৩৭৭৪৬ ডাউন, বর্ধমান থেকে ৩৭৭৮৪ ডাউন, মেমারি থেকে ৩৭৬৫৬ ডাউন।

উল্লেখ্য, গত মে মাসের ২৭ তারিখ বিকেল তিনটে থেকে ৩০ মে বিকেল তিনটে পর্যন্ত টানা ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। একইসঙ্গে ব্যান্ডেল স্টেশন (Bandel Station) দু’দিন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল, যার ফলে ট্রেন চলাচল বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশনে। এবার ফের ইন্টারলকিংযের কাজের জন্য বাতিল করা হল ১০টি লোকাল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00