Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেলায় ‘মত কি কুয়া’য় বাইক থেকে ছিটকে পড়লেন চালক, আহত ১০

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের সালানপুরে মুক্তাই চণ্ডীমেলাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেলায় গতির খেলায় চলন্ত বাইক ছিটকে পড়ল দর্শকদের উপর। যার ফলে জখম (Injured) হয়েছেন ১০ জন। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের সালানপুরে মুক্তাই চণ্ডীমেলাতে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। দুর্ঘটনার পর এই খেলা বন্ধ করে দিয়েছে মেলা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালানপুরে মুক্তাই চণ্ডীমেলা উপলক্ষে নানান দোকান বসে। খাবার দোকান থেকে শুরু করে বেচাকেনা চলে বিভিন্ন সামগ্রীর। পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনের জন্য মেলায় বসে বিভিন্ন দোলা ও মত কি কুয়ার মতো খেলা। রবিবার এই মত কি কুয়ায় কঝেলা দেখানোর সময় আচমকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে নীচে পড়ে যায় দর্শকদের উপর। এর ফলে গুরুতর জখম হন ৯ জন দর্শক। গুরুতর জখম হয়েছেন বাইক চালকও। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ৬ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। গুরুতর আহত চার জনকে ভর্তি করা হয়েছে।

কী এই ‘মত কি কুয়া’ খেলা? ‘মত কি কুয়া’য় বাইকআরোহী একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে বাইক নিয়ে কসরত দেখান। বৃত্তাকার পথে বেশি গতিতে বাইক আরোহী চক্রাকারে বাইক চালাতে থাকেন। রবিবার সেই খেলা দেখানোর সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ঘটনার পর মেলার মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। হুড়োহুড়ি শুরু করে দেন মেলায় আগত মানুষজন। পুলিশ ও মেলা কর্তৃপক্ষ মত কি কুয়া খেলা বন্ধ করে দেয়। পাশাপাশি বড় নাগরদোলাও বন্ধ করে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে। এগুলি বন্ধ করা হলেও মেলা স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00