Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪ বারের চেষ্টায় ইউপিএসসিতে সফল, তাক লাগিয়ে দিলেন শ্রীরামপুরের মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : একের পর এক ব্যর্থতা। কিন্তু তারপরও হাল ছাড়েননি। ধৈর্য না হারিয়েই চেষ্টা চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত আসে সাফল্য। ৪ বার পর পর ব্যর্থ হওয়ার পর ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে সকলকে চমকে দিলেন শ্রীরামপুরের মেয়ে অনুষ্কা সরকার।

অনুষ্কা হুগলির শ্রীরামপুরের মেয়ে। সেন্ট জোসেফস কনভেন্ট স্কুল পড়াশোনা করেছেন অনুষ্কা। ভূগোল নিয়ে পড়াশোনা করে লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে স্নাতক হন। এরপর ওড়িশার এনআইটিতে যান স্নাতকোত্তর পড়তে। সেখানেই ইউপিএসসি পরীক্ষার কথা প্রথমে শোনেন। প্রথমবার বিনা প্রস্তুতিতেই পরীক্ষায় বসে যান অনুষ্কা। স্বভাবতই সাফল্য আসেনি।

প্রথমবারেই হাল ছাড়েননি অনুষ্কা। রাজ্যে ফিরে সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে ভর্তি হন। এরপর ২০২০ সাল থেকে লাগাতার চেষ্টা চালাতে থাকেন তিনি। কিন্তু পরীক্ষায় সফলতা আসছিল না। শেষ পর্যন্ত চার বারের চেষ্টায় ইউপিএসসিতে মেধাতালিকায় ৪২৬ নম্বরে জায়গা করে নিয়েছেন শ্রীরামপুরের মেয়ে। পরীক্ষায় সফল হওয়ার পর অনুষ্কা জানান, ‘তিন বছর ইন্টারভিউ, মেইন তো দূরের কথা, প্রিলিমিনারি পাশ করতে পারিনি। ব্যর্থতা ও হতাশায় ডুবে যেতাম। কিন্তু নিজেকে বোঝাতাম, মানুষের কাজে লাগবে এমন অনেক জিনিস করার আছে। শেষপর্যন্ত সফলতা এল। জুনিয়রদের বলব, প্রস্তুতি নেওয়ার পর সফলতা না এলে হতাশা আসবেই। তবে সেটাকে সব শেষ বলে ভেবে নেওয়া ঠিক নয়।‘

ইতিমধ্যে অ্ক্সফোর্ড, কেমব্রিজ ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়ার অফার পেয়েছেন অনুষ্কা। তবে ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়ার পর সার্ভিস অ্যালোকেশনের জন্য অপেক্ষা করছেন। দেশের মানুষের জন্যই কাজ করতে চান শ্রীরামপুরের এই লড়াকু মেয়ে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00