Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারী যানবাহন চলাচলে ভাঙল সেতু, আতঙ্কিত এলাকাবাসী

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো বড়সড় সমস্যায় পড়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারী যান চলাচলের কারণে ভেঙে গেল সেতুর একাংশ। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো বড়সড় সমস্যায় পড়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার মানুষরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সাকোয়াঝোরা গ্রামে। আংরাভাসা থেকে তেলিপাড়াগামী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্ভুক্ত রাস্তার ওপর চাচার বাঁধ নামে নির্মিত সেতুর একাংশ ভেঙে পড়েছে।

সম্প্রতি  বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। সেতু ভেঙে ফাটলের সৃষ্টি হওয়ায় ওই রাস্তার ওপর দিয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে৷ খবর পেয়ে ধূপগুড়ি থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কালভার্টের ওপর ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের মধ্য দিয়ে যাওয়া এই রাস্তার ওপর দিয়ে অত্যাধিক মাত্রায় ওভারলোডিং বালি, পাথর বোঝাই ভ্যানগুলি চলাচলের জন্য এই ফাটলের সৃষ্টি হয়েছে৷  ঘটনাস্থল পরিদর্শনে আসেন বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী এবং সাকোয়াঝোরা-১ নং তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর পাল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00