Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলপাইগুড়ি সুপার স্পেশালিটির পরিষেবাতে মুগ্ধ স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ পরিদর্শক দল

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ পরিদর্শক দল। জলপাইগুড়ি জেলার সমস্ত হাসপাতাল গুলির পরিকাঠামো এবং পরিষেবা বিষয়ে যাবতীয় রকমের খোঁজ খবর নিতে বৃহস্পতিবার সকালে সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দুই সদস্যর একটি প্রতিনিধি দল। তারা হাসপাতালের সমস্ত বিভাগ ঘুরে দেখেন। চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসা নিতে আসা রোগী এবং পরিবারের সদস্যদের সঙ্গেও আলাদা ভাবে কথা বলেন তারা।

পরিদর্শন শেষে হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করে যান পরিদর্শক দলের দুই সদস্য। স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় পরিদর্শক দলের পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশে স্বস্তিতে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দুই প্রতিনিধি আজ সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন করে সন্তোষ করে যান তারা। স্বাস্থ্য পরিষেবার জন্য জেলা স্বাস্থ্য দফতর কে আলাদা করে অর্থ বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় সরকার। এই পরিদর্শনের পর অর্থ বরাদ্দের পরিমান আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। জানান, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনের পর জেলার যে কোন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন এই প্রতিনিধি দলটি। এমনকি রোগীর বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00