Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গলমহলের ছেলেমেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ দেবে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: এবার জঙ্গলমহলের ছেলেমেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ দেবে পুলিশ ।একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করে জঙ্গলমহলে সাড়া ফেলে দিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। সহায়ক প্রকল্প, দান প্রকল্পের পর এবার জঙ্গলমহলের (Jangalmahal)এলাকার ছেলেমেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ঝাড়গ্রাম জেলা পুলিশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এ ট্রেনিং এর ব্যবস্থা করা হয় । প্রতিটি ব্যাচে ১৫ জন করে ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রশিক্ষণের মেয়াদ দেড় মাস । এখানে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং ট্যালি ছাড়াও আরো বেশ কয়েকটি বিষয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হবে।

এদিন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার (SP) অরিজিৎ সিনহা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাসদা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। জঙ্গলমহলে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে স্থানীয় প্রশাসন একের পর এক প্রকল্প গ্রহণ করছে। উদ্দেশ্য একটাই জনতা ও পুলিশের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে বহিরাগত অশুভ কার্যকলাপ রোখা।

এর আগে জঙ্গলমহলে ছেলেমেয়েদের মধ্যে খেলার উপকরণ বিতরণ করেছিল সেখানকার প্রশাসন। শুধু তাই নয় পুষ্টিকর খাবার দেওয়া হয়েছিল জঙ্গলমহলের দরিদ্র পরিবারগুলির অপুষ্টিতে ভোগা শিশুদের । এবার জঙ্গলমহলের ছাত্র-ছাত্রীদের কম্পিউটারে(Computer) দক্ষ করতে তাদের জন্য ট্রেনিং সেন্টার খুললেন জেলার পুলিশ সুপার। যা নিঃসন্দেহে প্রশংসনীয় ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00